Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাশ্মীর ভারতের, পাকিস্তানকে বার্তা দিয়ে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু উদ্বোধন করলেন মোদী

কাশ্মীর ভারতের, পাকিস্তানকে (Pakistan) এই বার্তা দিয়ে শুক্রবার বিশ্বের সর্বোচ্চ রেলসেতু চেনাব (চন্দ্রভাগা) ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। 

কাশ্মীর ভারতের, পাকিস্তানকে বার্তা দিয়ে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু উদ্বোধন করলেন মোদী

চেনাব রেলসেতু উদ্বোধন করলেন মোদী

শেষ আপডেট: 6 June 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর ভারতের, পাকিস্তানকে (Pakistan) এই বার্তা দিয়ে শুক্রবার বিশ্বের সর্বোচ্চ রেলসেতু চেনাব (চন্দ্রভাগা) ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সরকারি এই অনুষ্ঠানে আইফেল টাওয়ারের থেকে উঁচু সেতুর উপরে তেরঙা ঝান্ডা দুলিয়ে দৃপ্ত ভঙ্গিতে হেঁটে বেড়ালেন মোদী (PM Modi)। গুজরাত, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশেও কেন্দ্রের উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কোথাও দলীয় পতাকা কিংবা প্রতীকের চিহ্নমাত্র ছিল না।

পহেলগাম জঙ্গিহানার পর পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকেই মোদীর অনুষ্ঠানে দেখা যাচ্ছে শুধুই জাতীয় পতাকার। জম্মু-কাশ্মীরেও এদিন তার ব্যাতিক্রম ঘটালেন না তিনি। পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর এই প্রথম জম্মু-কাশ্মীর সফরে গিয়ে ইসলামাবাদকে সাফ বোঝাতে চাইলেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিশেষত, বিশ্বের সর্বোচ্চ রেলসেতুতে তেরঙ্গা ঝান্ডা ঘুরিয়ে প্রধানমন্ত্রী বোঝাতে চাইলেন কাশ্মীরের ওপর প্রথম এবং একমাত্র অধিকার ভারতের।

পাহাড়, নদী আর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা সেতু দু'টিকে 'ইঞ্জিনিয়ারিং চমক' বলেই মনে করছেন সকলে। শুক্রবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে রেলসেতু ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তারপর সবজে পতাকা নেড়ে সেই ব্রিজের উপর থেকেই চালু করিয়ে দেন বন্দে-ভারত এক্সপ্রেস।

বেশ কয়েক মাস আগে বিশেষভাবে তৈরি একটি বন্দে-ভারত ট্রেনের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছিল চেনাব ব্রিজে। পাশাপাশি অঞ্জি খাদ রেল ব্রিজেও সফল ট্রায়াল রান হয়েছিল। সেই ব্রিজও এদিন উদ্বোধন করেন মোদী।

২৮ হাজার কোটি টাকা খরচে এই ব্রিজ তৈরি হয়েছে উদামপুর-শ্রীনগর-বারামুল্লা প্রকল্পের আওতায়। পৃথিবীর উচ্চতম সেতুটি (৩৫৯ মিটার) দাঁড়িয়ে আছে ১৭টি পিলারের ওপর। পুরো সেতুটি স্টিলের তৈরি এবং এর দৈর্ঘ্য ১ হাজার ৩১৫ মিটার।

যে কোনও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা রয়েছে এই সেতুর। সে ভূমিকম্প হোক বা, বরফ ঝড় অনায়াসেই ব্রিজ সেই বিপর্যয় মোকাবিলা করতে পারবে। প্রায় ২৮ হাজার ৬৬০ মেট্রিক টন ইস্পাত দিয়ে তৈরি হয়েছে এই সেতু। ১১১ কিলোমিটার দীর্ঘ কাটরা-বানিহাল রেলপথে রয়েছে ৮৬ কিমি দীর্ঘ এক টানেল।


```