বিজেপি ও কেন্দ্রকে দুষতে গিয়ে রাহুল ফের গৌতম আদানি, মুকেশ আম্বানিদের নিশানা করেছেন। বলেছেন কেন্দ্রের মতোই ওড়িশায় সরকার চালাচ্ছে, আদানি, আম্পানিদের মতো জনা পাঁচ শিল্পপতি।

ফাইল ছবি।
শেষ আপডেট: 12 July 2025 08:27
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Congress leader Rahul Gandhi) গুরুতর অভিযোগ তুলেছেন ওড়িশার (Odisha) বিজেপি শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে। লোকসভার বিরোধী দলনেতা রাহুলের বাদি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ওড়িশার ৪০ হাজার মহিলা নিখোঁজ (40 thousand women missing from Odisha) । তারা মূলত দলিত, আদিবাসী সম্প্রদায়ের মানুষ।
ভুবনেশ্বরের সভা থেকে রাহুল বিহার নিয়ে কেন্দ্রীয় সরকার (Narendra Modi government and Election Commission) এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাহুলের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।
বিজেপি ও কেন্দ্রকে দুষতে গিয়ে রাহুল ফের গৌতম আদানি, মুকেশ আম্বানিদের নিশানা করেছেন। বলেছেন কেন্দ্রের মতোই ওড়িশায় সরকার চালাচ্ছে, আদানি, আম্পানিদের মতো জনা পাঁচ শিল্পপতি।
বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে কংগ্রেস নেতা অনেক কথা বলেছেন ওড়িশার সভায়। সেখানে তিনি প্রথমে গত নভেম্বরে অনুষ্ঠিক মহারাষ্ট্র বিধানসভার ভোটে এক কোটি নতুন ভোটার বিজেপিকে জেতাতে যুক্ত করা হয়েছিল, অভিযোগ করেন রাহুল। তিনি বলেন, আমরা অনেকবার নির্বাচম কমিশনকে বসেছি, আমাদের ভোটার তালিকা দিন। বুথের সিপি ক্যামেরার ছবি দিন। কিন্তু ওরা দেননি।
অন্যদিকে, বিহারে বিজেপিকে জেতাতে কমিশন প্রায় দু কোটি ভোটারের নাম বাদ দেওয়ার ছক কষেছে বলে অভিযোগ করেন রাহুল। কংগ্রেসের লোকসভার দলনেতার দাবি, খোদ নির্বাচন কমিশন ভোট চুরিতে শামিল হয়েছে। রাহুল তাঁর চলমান সংবিধান বাঁচাও অভিযানে বিহারের পর ওড়িশায় গিয়েছেন। কংগ্রেস নেতা ফের কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মনে রাখবেন কেউ আইনের ঊর্ধ্বে নয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশে রাহুল বিহারের মাটিতে দাঁড়িয়েও বলে এসেছেন, ন্যায্য ভোটারের নাম বাদ দেওয়া হলে আপনাকেও কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।