সিসিটিভি ফুটেজে (Viral CCTV footage) দেখা যায়, অটোর পিছনে ঝুলে রয়েছেন ভাগ্যশ্রী। প্রায় ১২০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় পুলিশকর্মীকে। এই ঘটনা দেখে আশপাশের মানুষরাই সাহস করে এগিয়ে এসে অটোর পথ আটকান।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 19 August 2025 14:45
দ্য ওয়াল ব্যুরো: ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে দায়িত্ব পালনের সময় এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন মহারাষ্ট্রের পুলিশকর্মী ভাগ্যশ্রী যাদব। মাতাল অবস্থায় এক অটোচালক তাঁকে প্রায় ১২০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় (Drunk Auto Driver Drags Woman Cop 120 mtrs)। সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠছেন সকলেই।
জানা যায়, ভাগ্যশ্রী যাদব (Bhagyashree Jadhav) সাতারার একটি ব্যস্ত মোড়ে ট্রাফিক সামলাচ্ছিলেন। সেই সময় একটি অটোকে থামার নির্দেশ দেন। জরিমানা নেওয়ার জন্য আটকানো হচ্ছে, এই ভয়ে অটোচালক পালানোর চেষ্টা করেন।
⚡️Drunk auto driver drags woman cop for 120 metres after she asks him to stop | Watch pic.twitter.com/FBCqbatnhq
— The Tatva (@thetatvaindia) August 19, 2025
সিসিটিভি ফুটেজে (Viral CCTV footage) দেখা যায়, অটোর পিছনে ঝুলে রয়েছেন ভাগ্যশ্রী। প্রায় ১২০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় পুলিশকর্মীকে। এই ঘটনা দেখে আশপাশের মানুষরাই সাহস করে এগিয়ে এসে অটোর পথ আটকান।
চালককে অটো থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। মহিলা পুলিশকর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গুরুতর জখম হয়েছেন তিনি। খবর দেওয়া হয় পুলিশেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত অটোচালক দেবরাজ কালে মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
গত ১৫ অগস্ট জয়পুরে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অবসরপ্রাপ্ত সেনা অফিসার। স্থানীয় সূত্রে জানা যায়, নিজের সাইকেলে চিত্রকূট স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন ক্যাপ্টেন নরসরাম জাজরা নামের অবসরপ্রাপ্ত ওই সেনা অফিসার। সেই সময়ই হঠাৎ পিছন থেকে একটি বেপরোয়া গাড়ি ধাক্কা মারে তাঁকে। গাড়ির সামনের চাকার তলায় আটকে প্রায় ১০ ফুট টেনে নিয়ে যায় ওই অবসরপ্রাপ্ত সেনাকে। এই নৃশংস ঘটনার দৃশ্য ধরা পড়ে রাস্তার ধারের সিসিটিভি ক্যামেরায়।