Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

জোর করে সঙ্গমের চেষ্টা, বাধা দেওয়ায় তরুণীকে মারধার করে ছাদ থেকে ঠেলে ফেলে দিলেন তাঁর স্বামী

উত্তরপ্রদেশের ঝাঁসিতে জোর করে সঙ্গমের চেষ্টায় বাধা দিয়ে আক্রান্ত এক তরুণী। অভিযোগ, তাঁকে ছাদ থেকে ফেলে দেন স্বামী। গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জোর করে সঙ্গমের চেষ্টা, বাধা দেওয়ায় তরুণীকে মারধার করে ছাদ থেকে ঠেলে ফেলে দিলেন তাঁর স্বামী

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 29 October 2025 23:16

দ্য ওয়াল ব্যুরো: জোর করে সঙ্গমের চেষ্টা। বাধা দিলে স্ত্রীকে ছাদ থেকে ঠেলে ফেলে দিলেন এক ব্যক্তি। ঘটনা উত্তরপ্রদেশের ঝাঁসির। বর্তমানে ২৬ বছরের ওই তরুণী ভর্তি হাসপাতালে।

পুলিশকে তরুণী জানান, ২০২২ সালে মুকেশ আহিরওয়ার নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তাঁর। এক মন্দিরে আলাপ হয়, সেখান থেকেই ঘনিষ্ঠতা বাড়ে। মুকেশ প্রতিশ্রুতি দিয়েছিলেন, সারাজীবন তাঁর পাশে থাকবেন, যত্ন নেবেন। প্রথম এক বছর সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু এরপর থেকেই বদলে যেতে শুরু করেন তিনি।

দীর্ঘ সময় বাড়ির বাইরে কাটাতেন। বাড়ি ফিরলেই চলত মানসিক অত্যাচার ও বেধড়ক মারধর। কারণ জানতে চাইলে অত্যাচার উঠত চরমে।

তরুণীর অভিযোগ, সোমবারও ঠিক এমনই হয়েছিল। বাড়ি ফিরে মুকেশ তাঁকে মারধর করেন এবং জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চান। মঙ্গলবার ফের একই কাণ্ড ঘটান তিনি। কিন্তু তরুণী বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন মুকেশ। অভিযোগ, এরপর মুকেশ ও তাঁর বাবা-মা মিলে তরুণীকে তাঁদের দু’তলা বাড়ির ছাদ থেকে ফেলে দেন।

চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন তিনি। দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঝাঁসি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর অবস্থা আপাতত স্থিতিশীল, তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এক পুলিশ আধিকারিক বলেন, 'তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।'

ঘটনার পর থেকে অভিযুক্ত মুকেশ ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


```