Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সম্পত্তির লোভে বাড়ি মালিকের সঙ্গে সম্পর্ক! পুড়িয়ে মারার অভিযোগ 'ভাড়াটে' মহিলার বিরুদ্ধে

তদন্তে নেমে পুলিশ সুদেষ্ণাকে গ্রেফতার করে। জেরায় খুনের কথা স্বীকার করে ধৃত মহিলা। প্রাথমিক তদন্তে জানা যায়, সম্পত্তির লোভেই প্রৌঢ়কে খুন করেছেন তিনি। এমনকি গত পাঁচ বছর ধরে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কেও ছিলেন তিনি।

সম্পত্তির লোভে বাড়ি মালিকের সঙ্গে সম্পর্ক! পুড়িয়ে মারার অভিযোগ 'ভাড়াটে' মহিলার বিরুদ্ধে

ধৃত মহিলা

শেষ আপডেট: 2 June 2025 18:18

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তির লোভে ৭২ বছর বয়সি বাড়ি মালিককে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হল ভাড়াটে মহিলাকে (Odisha Woman killed Landlord)। কয়েক বছর ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন অভিযুক্ত। তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্যও উঠে আসে পুলিশের হাতে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে নিজের ঘরে ঘুমিয়েছিলেন হরিহর সাহু (৭২)। সেই সময় ঘরে ঢুকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত সুদেষ্ণা জেনা (৫৭)। বৃদ্ধের চিৎকারে আশেপাশের লোক ছুটে আসে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কটকের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রৌঢ়ের।

তদন্তে নেমে পুলিশ সুদেষ্ণাকে গ্রেফতার করে। জেরায় খুনের কথা স্বীকার করে ধৃত মহিলা। প্রাথমিক তদন্তে জানা যায়, সম্পত্তির (Property) লোভেই প্রৌঢ়কে খুন করেছেন তিনি। এমনকি গত পাঁচ বছর ধরে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কেও ছিলেন তিনি।

পুলিশ আরও জানায়, সুদেষ্ণা আগে থেকেই  খুনের পরিকল্পনা করেছিলেন। প্রমাণ লোপাট করতে প্রেমিকের মোবাইল ফোন বাড়ির বাইরে ছুড়ে ফেলে দেন এবং কেরোসিন তেলের বোতলটিও আগুনে পুড়িয়ে ফেলেন।

এমনকি ঘটনার দিন প্রতিবেশীদের সামনে তিনি 'অগ্নিদগ্ধ' হরিহর সাহুকে বাঁচানোর নাটকও করেছিলেন। অভিযুক্ত প্রথমে পুলিশের কাছে দাবি করেছিলেন, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বৃদ্ধের ঘরে ঢুকে তাঁকে খুন করেছে।

পুলিশের তদন্তে উঠে আসে, এই খুনের পিছনে মূল উদ্দেশ্য ছিল বাড়ি মালিকের সম্পত্তি দখল করা। অভিযুক্তের বিরুদ্ধে খুন এবং প্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত এখনও চলছে।


```