Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভয়ঙ্কর! রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অটোর সিট থেকে উদ্ধার চাদরে মোড়ানো মহিলার মৃতদেহ

বেঙ্গালুরুর তিলকনগরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ভিতর থেকে চাদরে মোড়ানো এক মহিলার দেহ উদ্ধার।

ভয়ঙ্কর! রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অটোর সিট থেকে উদ্ধার চাদরে মোড়ানো মহিলার মৃতদেহ

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 October 2025 08:00

দ্য ওয়াল ব্যুরো: কর্ণাটকের বেঙ্গালুরুর তিলকনগরে এক ভয়াবহ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার (২৫ অক্টোবর) মেন রোডের উপর দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিছানার চাদরে মোড়ানো অবস্থায় দেহটি পাওয়া যায়।

শনিবার বিকেল ৪টা নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন। অটোর ভিতরে চাদরে মোড়ানো কিছু একটা রাখা দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে চাদর সরাতেই দেখে, ভিতরে এক মহিলার দেহ রাখা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সালমা (৩৫)। তাঁর চার সন্তান রয়েছে এবং কিছুদিন আগেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। পুলিশের সন্দেহ, সালমার মাথায় কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল।

অনুমান করা হচ্ছে, খুনের পর অভিযুক্ত ব্যক্তি বিছানার চাদরে মুড়িয়ে দেহটি এনে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অটোর ভিতরে রেখে পালিয়ে যায়। সন্দেহ, এই ঘটনার পিছনে মৃতের কোনও পরিচিত ব্যক্তি জড়িত থাকতে পারে। তবে কেন ওই মহিলাকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

গতকাল দেহ উদ্ধারের পরপরই পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হবে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে তিলকনগর থানা।


```