Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

বউয়ের সঙ্গে তুমুল ঝগড়া, আচমকাই দুই যমজ শিশুকন্যার গলা কেটে খুন করলেন বাবা!

মহারাষ্ট্রের বুলদানায় ভয়াবহ ঘটনা। স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর দুই বছরের যমজ কন্যাকে গলা কেটে খুন করেন রাহুল চহ্বান। পরে থানায় গিয়ে অপরাধ স্বীকার করেন অভিযুক্ত।

বউয়ের সঙ্গে তুমুল ঝগড়া, আচমকাই দুই যমজ শিশুকন্যার গলা কেটে খুন করলেন বাবা!

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 October 2025 22:02

দ্য ওয়াল ব্যুরো: বউয়ের সঙ্গে ঝগড়ার পর নিজের দুই বছরের যমজ কন্যাসন্তানকে গলা কেটে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলদানা জেলায়। দুই কন্যাকে হত্যার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে তার অপরাধ স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ওয়াশিম জেলার বাসিন্দা রাহুল চহ্বান। রাহুল তাঁর স্ত্রী এবং দুই কন্যাকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী তাঁর বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রাহুলকে ছেড়ে চলে যান। এরপর রাহুল একাই দুই কন্যাকে নিয়ে বাসে বাড়ির দিকে এগিয়ে যান।

পুলিশের প্রাথমিক অনুমান, রাহুল চহ্বান রাগের বশে যমজ মেয়েদের বুলদানা জেলার আঞ্চারওয়াড়ির একটি জঙ্গলে নিয়ে যান। সেখানেই তিনি দুই সন্তানের গলা কেটে তাদের খুন করেন।

ঘটনার পর রাহুল চহ্বান সরাসরি ওয়াশিম থানায় চলে যান এবং সেখানে নিজের অপরাধ স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং শিশুদের নিথর দেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে শিশুদের দেহ আংশিকভাবে পোড়ানো। এতে সন্দেহ করা হচ্ছে যে, খুনের পর রাহুল প্রমাণ লোপাটের জন্য আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে থাকতে পারেন। তবে পুলিশ এখনও এই বিষয়ে চূড়ান্তভাবে নিশ্চিত করেনি।

ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) মনীষা কদম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে।


```