Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'মুম্বইয়ে মারাঠি বলতে হবে, নাহলে...', এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীকে হুমকি মহিলার

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ৯৫ হাজারেরও বেশি লাইক ও ৯ হাজারের বেশি মন্তব্য পেয়েছে। ভিডিওটি ফের মনে করিয়ে দিয়েছে মহারাষ্ট্রে আগের একাধিক ভাষা-সংক্রান্ত বিতর্কের কথা।

'মুম্বইয়ে মারাঠি বলতে হবে, নাহলে...', এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীকে হুমকি মহিলার

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 24 October 2025 13:22

দ্য ওয়াল ব্যুরো: একটি সাধারণ কয়েক ঘণ্টার ফ্লাইট (Flight) যাত্রা। কিন্তু সেটাই পরিণত হল ভাষা-রাজনীতির নাটক মঞ্চে! সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক ভিডিও, যেখানে এক মহিলা যাত্রী অন্য একজনকে মারাঠি ভাষা (Marathi Language) বলতে বাধ্য করেছেন বলে অভিযোগ। তাঁকে বলতে শোনা যায় - “তুমি মুম্বই যাচ্ছ, তাই মারাঠি বলতে হবে।”

এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর (Youtuber) মাহি খান, যিনি অনলাইনে ‘MahiNergy’ নামে পরিচিত। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার কলকাতা-মুম্বই রুটের ফ্লাইট (Kolkata-Mumbai Flight) AI676-এ।

ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, মাহি খান প্রশ্ন করছেন, “আপনি বলছেন, আমাকে মারাঠি বলতে হবে?” উত্তরে মহিলা যাত্রী সোজাসুজি বলেন, “হ্যাঁ, বলুন।” এরপরই তিনি আরও যোগ করেন, “আপনি মুম্বই যাচ্ছেন, তাই মারাঠি জানতেই হবে।” মাহি খান শান্তভাবে জবাব দেন, “না, আমি মারাঠি জানি না।” কিন্তু এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মাহির দাবি, তিনি কেবিন ক্রুদের ডেকে সাহায্য চান, কিন্তু তাঁদের সামনেই ওই মহিলা তাঁকে হুমকি দেন - “মুম্বই নামলে দেখে নেব, অসভ্যতা কাকে বলে বুঝিয়ে দেব।”

ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ওই যুবক এয়ার ইন্ডিয়াকে ট্যাগ করে লেখেন, “এই ধরনের মানুষদের ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া উচিত নয়। শুধুমাত্র অন্য ভাষায় কথা বলার কারণে কোনও যাত্রীর ভয় বা অপমানবোধ করা উচিত নয়।”

ঘটনায় বহু মারাঠি ভাষার মানুষও ওই আচরণকে তীব্র নিন্দা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “আমরা মারাঠি, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ৯৫ হাজারেরও বেশি লাইক ও ৯ হাজারের বেশি মন্তব্য পেয়েছে। ভিডিওটি ফের মনে করিয়ে দিয়েছে মহারাষ্ট্রে আগের একাধিক ভাষা-সংক্রান্ত বিতর্কের কথা। চলতি বছরের জুলাইয়ে মুম্বই লোকাল ট্রেনে সিট নিয়ে শুরু হওয়া তর্ক গড়ায় ভাষা-সংঘাতে, যেখানে এক মহিলা আরেক মহিলাকে বলেন - “মারাঠি শিখুন, না হলে নামুন।”

এর আগে, এক অটোচালককে মারাঠি না বলার কারণে শিবসেনা (UBT) ও মনসের কর্মীরা মারধর করেছিল বলে অভিযোগ ওঠে। সাম্প্রতিক এই ঘটনা আবারও ভাষা-সহিষ্ণুতা ও আঞ্চলিক পরিচয়ের প্রশ্নে বিতর্কের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।


```