Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

গাড়ি নিয়ে সটান তুলে দিলেন রেললাইনে! ধাওয়া করে থামাল পুলিশ, আটক করা হল 'মাতাল' তরুণীকে

বিপদের আঁচ পেয়ে তাঁরা বারবার ইশারা করে গাড়ি থামানোর চেষ্টা করেন। কিন্তু সেই সব সতর্কবার্তা সম্পূর্ণ উপেক্ষা করে ওই তরুণী রেললাইনের উপর দিয়েই গাড়ি চালিয়ে যেতে থাকেন।

গাড়ি নিয়ে সটান তুলে দিলেন রেললাইনে! ধাওয়া করে থামাল পুলিশ, আটক করা হল 'মাতাল' তরুণীকে

ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 26 June 2025 13:49

দ্য ওয়াল ব্যুরো: চার চাকা গাড়ি চালিয়ে সোজা রেললাইনে উঠে পড়লেন! রেললাইনের (Woman Drives Car On Railway Tracks Near Hyderabad) উপর দিয়ে বেশ কিছুটা পথ গাড়ি চালিয়ে গেলেন তরুণী। এই অদ্ভুত কাণ্ড দেখে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দা ও রেল কর্মীরা। হায়দরাবাদের (Hyderabad Viral Video) এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনা শুরু হয়েছে।  

ঘটনার সময় ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে আচমকা রেললাইনে (Railline) একটি চারচাকা গাড়ি দেখে তৎপর হয়ে ওঠেন রেলকর্মীরা। বিপদের আঁচ পেয়ে তাঁরা বারবার ইশারা করে গাড়ি থামানোর চেষ্টা করেন। কিন্তু সেই সব সতর্কবার্তা সম্পূর্ণ উপেক্ষা করে ওই তরুণী রেললাইনের উপর দিয়েই গাড়ি চালিয়ে যেতে থাকেন।

রেল পুলিশ (Rail Police) ও কর্মীরা আর দেরি না করে সঙ্গে সঙ্গে গাড়ির পেছনে ধাওয়া শুরু করেন। কিছুটা দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রেললাইন থেকে সরে গিয়ে একপাশে থাকা গাছে সজোরে ধাক্কা মারে। জোরাল ধাক্কার ফলে গাড়ির জানালার কাচ ভেঙে যায়। রীতিমতো চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। তড়িঘড়ি তরুণীকে গাড়ি থেকে বের করে আনে রেলপুলিশ। তখনও তিনি সম্পূর্ণ ঘোরের মধ্যে ছিলেন। তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, ওই তরুণী নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মদ্যপান করেই তিনি গাড়ি চালাচ্ছিলেন এবং না বুঝেই ভুল করে রেললাইনে উঠে পড়েন। তবে বিষয়টি নিছক ভুল না ইচ্ছাকৃত তা তদন্ত করে দেখছে রেল পুলিশ।

ঘটনার জেরে হায়দরাবাদ-বেঙ্গালুরু (Hyderabad-Bengaluru) রুটে বেশ কয়েকটি ট্রেনের চলাচল স্থগিত রাখতে হয়। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। রেললাইনে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তাই যাত্রীদের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সময়মতো বিষয়টি নজরে আসায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় যেভাবে সাধারণ মানুষের এবং যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, তাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


```