Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভারতে যুবদের মৃত্যুর সর্বোচ্চ কারণ আত্মহত্যা! বলছে দু'দশকের রিপোর্ট, চিনের চেয়ে ছ'গুণ বেশি

২০২০ থেকে ২০২২ সালের মধ্যে এই বয়সের মধ্যে প্রতি ৬টি মৃত্যুর মধ্যে একটি মৃত্যুর কারণ আত্মহত্যা (Suicide)। শতাংশের হিসাবে যার পরিমাণ প্রায় ১৭.১%। অথচ সমস্ত বয়স মিলিয়ে মৃত্যুপরিসংখ্যানে আত্মহত্যা নেই প্রথম দশের মধ্যেও, সেখানে হৃদরোগ, ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ এগিয়ে। 

ভারতে যুবদের মৃত্যুর সর্বোচ্চ কারণ আত্মহত্যা! বলছে দু'দশকের রিপোর্ট, চিনের চেয়ে ছ'গুণ বেশি

ছবি- এআই

শেষ আপডেট: 26 June 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: ভারতে ১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণ-তরুণীদের মধ্যে মৃত্যুর সবচেয়ে বড় কারণ এখন আত্মহত্যা। গত দু'দশক ধরে এই বয়সের মানুষের মধ্যে মৃত্যুর শীর্ষ দুই কারণের একটিই আত্মহত্যা, এমনই বলছে ভারতের রেজিস্ট্রার জেনারেলের সাম্প্রতিক রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) তথ্য অনুসারে, যেখানে সারা বিশ্বে এই বয়সীদের মৃত্যুর তৃতীয় বড় কারণ আত্মহত্যা, ভারতে তা উঠে এসেছে এক নম্বরে।

২০২০ থেকে ২০২২ সালের মধ্যে এই বয়সের মধ্যে প্রতি ৬টি মৃত্যুর মধ্যে একটি মৃত্যুর কারণ আত্মহত্যা (Suicide)। শতাংশের হিসাবে যার পরিমাণ প্রায় ১৭.১%। অথচ সমস্ত বয়স মিলিয়ে মৃত্যুপরিসংখ্যানে আত্মহত্যা নেই প্রথম দশের মধ্যেও, সেখানে হৃদরোগ, ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ এগিয়ে। কিন্তু তরুণদের ক্ষেত্রেই আত্মহত্যা হয়ে উঠেছে সবচেয়ে ভয়াবহ বাস্তব।

এই সময়কালে দেখা যাচ্ছে, যুবতীদের আত্মহত্যার হার পুরুষদের তুলনায় কিছুটা বেশি, মহিলাদের ক্ষেত্রে আত্মহত্যার হার ছিল ১৮.২ শতাংশ, আর পুরুষদের ক্ষেত্রে তা ১৬.৩ শতাংশ। তবে আগের এক দশকে এই ফারাক আরও বেশি ছিল, ২০১০-১৩ সালে নারীদের আত্মহত্যার হার ছিল ২১.৮ শতাংশ এবং পুরুষদের ছিল ১৫ শতাংশ। ফলে সময়ের সঙ্গে এই ব্যবধান কিছুটা হলেও কমেছে।

ভারতে ১৫-২৯ বছর বয়সিদের মৃত্যু মোট মৃত্যুর মাত্র ৫ শতাংশ হলেও, এই বয়সেই সবচেয়ে বড় বিপদ হিসেবে উঠে এসেছে আত্মহত্যা। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ হল পথ দুর্ঘটনা। যেখানে তরুণীদের পথ দুর্ঘটনায় মৃত্যুর হার ৫.৬ শতাংশ, সেখানে পুরুষদের ক্ষেত্রে তা অনেক বেশি, ২২.২ শতাংশ।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) মতে, এই বয়সীদের আত্মহত্যার পেছনে প্রধান কারণ পাঁচটি- পারিবারিক সমস্যা (৩২.৪ শতাংশ), প্রেমের টানাপড়েন (৮ শতাংশ), বিয়ে সংক্রান্ত চাপ (৭.৫ শতাংশ), মানসিক স্বাস্থ্য সমস্যা (৭.৪ শতাংশ) ও মাদকাসক্তি (৫.২ শতাংশ)। বিয়ে সংক্রান্ত আত্মহত্যার মধ্যে পণ সংক্রান্ত সমস্যাই দায়ী ২৮ শতাংশ ক্ষেত্রে, যার মধ্যে ৯৩ শতাংশ আত্মঘাতী ছিল নারী।

প্রতি বছর ভারতে প্রায় ৬০ হাজার ৭০০ জন তরুণ আত্মহত্যা করে, যা চিনের তুলনায় ছয় গুণ বেশি। যদিও ভারতের এই বয়সিদের জনসংখ্যা (৩৪.৫ কোটি) চিনের তুলনায় কিছুটা বেশি (২৬ কোটি)।

আন্তর্জাতিক আত্মহত্যার হারের নিরিখে, ভারত এখন দশম স্থানে। প্রতি এক লক্ষ জনসংখ্যায় আত্মহত্যার হার ১৫.৭, যা পাকিস্তান, বাংলাদেশ, নেপাল-সহ সমস্ত প্রতিবেশী দেশের তুলনায় বেশি। তালিকার শীর্ষে রয়েছে উরুগুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়া।


```