Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত, বিশেষভাবে সক্ষম ছেলেকে নিয়ে নদীতে ঝাঁপ বাবার, মৃত ১

উত্তরপ্রদেশের পারসাপুরে চাঞ্চল্যকর ঘটনা। ১৩ বছরের এক বিশেষভাবে সক্ষম কিশোরের মৃত্যু হয়েছে, আর তাঁর বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। 

চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত, বিশেষভাবে সক্ষম ছেলেকে নিয়ে নদীতে ঝাঁপ বাবার, মৃত ১

ছেলেকে নিয়ে নদীতে ঝাঁপ বাবার

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 26 June 2025 12:40

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের পারসাপুরে চাঞ্চল্যকর ঘটনা। ১৩ বছরের এক বিশেষভাবে সক্ষম কিশোরের মৃত্যু হয়েছে, আর তাঁর বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রাথমিক তদন্তে অনুমান, আর্থিক ও মানসিক চাপে পড়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ওই ব্যক্তি।

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় কালওয়ারি গ্রামের বাসিন্দা ৩৫ বছরের অরবিন্দ গোস্বামী তাঁর ছেলে নবনীতকে মোটরবাইকে চাপিয়ে পারসাপুরের ত্রিমুহানি ঘাটে নিয়ে যান। গাড়ি পার্ক করার পর বাবা-ছেলে একসঙ্গে নদীতে ঝাঁপ দেন বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও ডাইভিং টিম। উদ্ধার করে দেখা যায়, নবনীতের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। অরবিন্দকে আশঙ্কাজনক অবস্থায় পারসাপুর কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।

পারসাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শরদেন্দু কুমার পাণ্ডে জানিয়েছেন, নবনীত দীর্ঘদিন ধরেই শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিল, এবং লখনউয়ের পিজিআই হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। পরিবারের বক্তব্য অনুযায়ী, সেই চিকিৎসার খরচ এবং মানসিক চাপেই ভেঙে পড়েন অরবিন্দ। “প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যার চেষ্টা বলেই মনে হচ্ছে,” জানিয়েছেন পাণ্ডে। কিশোরটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


```