Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদ বড় না সংবিধান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী বললেন!

নিজের বক্তব্যে বিচারপতিদের কার্যত গুরুদায়িত্ব মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রধান বিচারপতি বলছেন, আমাদের স্বাধীনভাবে ভাবতে হবে।

সংসদ বড় না সংবিধান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী বললেন!

বি আর গভাই

শেষ আপডেট: 26 June 2025 12:23

দ্য ওয়াল ব্যুরো: সবার ওপরে সংবিধান সত্য...। বুধবার মহারাষ্ট্রের অমরাবতীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথাই মনে করালেন ভারতের প্রধান বিচারপতি বি আর গভাই (CJI BR Gavai)।  তাঁর স্পষ্ট কথা, দেশের সংবিধান (Constitution) সবার ঊর্ধ্বে, সংসদ (Parliament) নয়।

প্রধান বিচারপতির কথায়, গণতন্ত্রের তিনটি শাখা - আইন, শাসন এবং বিচার বিভাগ, সংবিধানের মাধ্যমেই পরিচালিত হয়। তাই তাঁর কাছে সংসদ নয়, সংবিধান সর্বোচ্চ। গত মে মাসে সুপ্রিম কোর্টের (Supreme Court) ৫২তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন গভাই। আর সম্প্রতি অমরাবতীর এই অনুষ্ঠানে যোগ দিয়ে বিচারপতিদের দায়িত্ব সম্পর্কে অবগত করেন তিনি।

দেশের প্রধান বিচারপতি বলছেন, “অনেকেই মনে করেন সংসদই সর্বোচ্চ, কিন্তু আমার কাছে সংবিধান সর্বোচ্চ স্থানে রয়েছে।'' তাঁর সংযোজন, সংবিধানের মূল কাঠামো সংশোধন করা যেতে পারে, কিন্তু তা মুছে ফেলা যায় না। বিচারপতিদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমাদের কাজ নাগরিকদের অধিকার ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষা করা।”

নিজের বক্তব্যে বিচারপতিদের কার্যত গুরুদায়িত্ব মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রধান বিচারপতি বলছেন “আমাদের স্বাধীনভাবে ভাবতে হবে। মানুষ কী বলবে তা ভেবে কোনও রায় দিতে পারেন না কোনও বিচারপতি।'' পাশাপাশি এও উল্লেখ করেন, সরকারের বিরুদ্ধে রায় বা নির্দেশ দিলেই কোনও বিচারপতি বা বিচারক স্বাধীন হয়ে যান না।

নিজের অতীত নিয়েও স্মৃতিচারণ করেন প্রধান বিচারপতি। বলেন, “ছোটবেলায় বাবা চেয়েছিলেন আমি আইনজীবী হই।  তাঁর ইচ্ছা পূর্ণ করতে পেরেছি। তবে দুঃখ রয়ে গেছে, কারণ বাবা নিজে আইনজীবী হতে চেয়েছিলেন, কিন্তু স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ায় গ্রেফতার হওয়ায় তা পারেননি।”


```