Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শরীরে গুলির ক্ষত! তামিলনাড়ুর জেলাশাসকের অফিসে উদ্ধার মহিলা কনস্টেবলের দেহ

এটি আত্মহত্যার ঘটনা নাকি, খুন হয়েছেন তিনি সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শরীরে গুলির ক্ষত! তামিলনাড়ুর জেলাশাসকের অফিসে উদ্ধার মহিলা কনস্টেবলের দেহ

ফাইল ছবি

শেষ আপডেট: 26 May 2025 17:29

দ্য ওয়াল ব্যুরো: নাইট ডিউটি করতে এসে মৃত্যু (Death) হল এক মহিলা পুলিশ কনস্টেবলের (Woman Constable)। তামিলনাড়ুতে (Tamilnadu) ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। রাজ্যের জেলাশাসকের অফিস (District Collector's Office) থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে এটি আত্মহত্যার ঘটনা নাকি, খুন হয়েছেন তিনি সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

২৯ বছর বয়সি অভিনয়া নামের ওই মহিলা কনস্টেবল গত শনিবার রাতে নাগাপট্টিনম জেলার জেলাশাসকের অফিসে নাইট ডিউটিটে যোগ দিয়েছিলেন। তাঁর সঙ্গে আরও একজন মহিলা কনস্টেবল ছিল। রবিবার ভোরের দিকে ওই অফিস চত্বর থেকেই গুলির আওয়াজ আসে। অভিনয়ার সঙ্গে থাকা অন্য মহিলা কনস্টেবল অফিসের ভিন্ন প্রান্তে ছিলেন। তিনি ওই আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং তাঁর দেহ উদ্ধার করেন।

ওই কনস্টেবল জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন অভিনয়ার গলায় গুলি লেগেছে এবং সে মাটিতে পড়ে রয়েছে। সারা জায়গা রক্তে ভেসে গেছে। এই খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং অভিনয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে, ওই অফিস চত্বর ঘিরে রেখে তদন্ত করছে তাঁরা। তবে পুলিশের তরফে এখনও মহিলা কনস্টেবলের মৃত্যুর কারণ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। 

পুলিশকে কেন্দ্র করে এই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। গত ফেব্রুয়ারি মাসে পুলিশ স্টেশনের মধ্যেই এক মহিলা সাব-ইন্সপেক্টরকে হেনস্থার ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্ত ছিলেন এক রাজনৈতিক নেতা এবং তাঁর অনুগামীরা। শিবগঙ্গা জেলায় এই ঘটনা ঘটেছিল। একই মাসে চেন্নাইয়ে এক মহিলা পুলিশ অফিসারের গলার হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল এক রেল স্টেশনে। 
 


```