Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

মেয়েকে উত্যক্ত করায় যুবককে জুতোপেটা করলেন মহিলা, 'উচিত শিক্ষা' দিয়ে হলেন শান্ত

মেয়েকে উত্যক্ত করায় রাস্তায় যুবককে জুতোপেটা করলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল ভিডিও। স্থানীয়দের মতে, ‘ছেলের উচিত শিক্ষা হয়েছে।'

মেয়েকে উত্যক্ত করায় যুবককে জুতোপেটা করলেন মহিলা, 'উচিত শিক্ষা' দিয়ে হলেন শান্ত

এআই দিয়ে তৈরি ছবি (প্রতীকী)

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 18 October 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালে দাঁড়িয়েও অনেক মায়েরা অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না বা ভয় পান। আধুনিক মায়েরা যেটা পারেন, যেভাবে খোলস থেকে বেরিয়ে কোনও একটা কাজ করে ফেলতে পারেন, সেটা একটু পুরনো দিনের লোকজন আজও করতে দ্বিধাবোধ করেন। সচেতনতা, প্রচার হওয়া সত্ত্বেও মেয়েদের আজও আপস করতে হয়। এমন কথা যেকেউ বলবেন, টিভি-রেডিও-তে তো ভুড়ি ভুড়ি উদাহরণ।

তবে, ছকভাঙার লোক তো থাকেই। ছক ভেঙেই দৃষ্টান্ত তৈরি করলেন উত্তরকাশীর মাতলি বন্দারকোট এলাকার এক মহিলা। মেয়েকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে প্রকাশ্য রাস্তায় জুতোপেটা করলেন। ঘটনার ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এই প্রতিবাদের প্রশংসা করেছেন বহু মানুষ।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক এলাকায় একটি টায়ার পাংচার দোকানে কাজ করেন। ভিডিওতে দেখা যায়, রাগে ফুঁসতে থাকা ওই মহিলা একের পর এক জুতোর বাড়ি মারছেন আর আশপাশের মানুষজন তাকিয়ে দেখছেন ঘটনাটা। স্থানীয় হিন্দু সংগঠনের সদস্য সচেন্দ্র পারমার জানিয়েছেন, 'ঘটনার পর ওই যুবক পালিয়েছে। পুলিশ যাতে দ্রুত ব্যবস্থা নেয়, সেই দাবি জানাচ্ছি।'

তিনি আরও জানান, সম্প্রতি উত্তরকাশী থেকে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যার মধ্যে 'লাভ জিহাদ' সম্পর্কিত কিছু ভিডিও ও একটি ঘটনায় এক ব্যক্তির অশালীন ভিডিও রেকর্ড করার অভিযোগ রয়েছে। তবে এনিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এমনই এক ঘটনা গত বছর উত্তরপ্রদেশে হয়েছিল। অভিযোগ ছিল, এক ব্যক্তি এক মহিলার মেয়ের ছবি বিকৃত করে অশালীনভাবে শেয়ার করেছিলেন। এতে মেয়েটির বিয়ে ভেঙে যায়। পাড়ায় জানাজানি হতে, সকলে অশালীন কথা বলতে শুরু করেন। পরে স্থানীয় পঞ্চায়েতে বিষয়টি ওঠে। পঞ্চায়েত প্রথমে বিষয়টি মিটিয়ে নিতে চাইলেও মেয়ের মা অপরাধীকে ক্ষমা করবেন না বলে জানান এবং যতক্ষণ না নিজের হাতে জুতোপেটা করছেন, ততক্ষণ শান্তি নেই। পঞ্চায়েতের অনুমতি পেয়ে তিনি প্রকাশ্যেই মারধর করেন এরপর।

ওই ঘটনায় পুলিশ পরে জানায়, প্রথমে কোনও অভিযোগ জানানো হয়নি, তবে প্রয়োজনে তদন্ত শুরু করা হবে।


```