Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

৩ বছরের ছেলেকে নিয়ে ড্রেনে ডুবে মৃত ২২ বছরের মা! দিল্লির বন্যায় ফের মর্মান্তিক কাণ্ড

পুলিশ জানিয়েছে, মত তনুজা ও তাঁর তিন বছরের ছেলে প্রিয়াংশ গাজীপুর এলাকার খোদা কলোনির কাছে একটি সাপ্তাহিক বাজারে গিয়েছিলেন। বুধবার রাত আটটার দিকে তাঁরা পা পিছলে পড়ে যান একটি নির্মীয়মাণ ড্রেনে। জলে আবদ্ধ হয়ে ছিল ড্রেনটি। 

৩ বছরের ছেলেকে নিয়ে ড্রেনে ডুবে মৃত ২২ বছরের মা! দিল্লির বন্যায় ফের মর্মান্তিক কাণ্ড

বন্যায় ভাসছে দিল্লি।

শেষ আপডেট: 1 August 2024 08:22

দ্য ওয়াল ব্যুরো: আরও দু'টি প্রাণ চলে গেল দিল্লির বন্যায়। ২২ বছরের এক তরুণী তাঁর ছোট্ট ছেলেকে নিয়ে ডুবে গেলেন ড্রেনে। ডুবুরি এবং ক্রেনের সাহায্যে কোনও রকমে তাঁদের উদ্ধার করা হয় ভারী বৃষ্টির মধ্যে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।  

পুলিশ জানিয়েছে, মত তনুজা ও তাঁর তিন বছরের ছেলে প্রিয়াংশ গাজীপুর এলাকার খোদা কলোনির কাছে একটি সাপ্তাহিক বাজারে গিয়েছিলেন। বুধবার রাত আটটার দিকে তাঁরা পা পিছলে পড়ে যান একটি নির্মীয়মাণ ড্রেনে। জলে আবদ্ধ হয়ে ছিল ড্রেনটি। 

অন্যদিকে, উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায়, মুষলধারে বৃষ্টির পরে একটি বাড়ি ধসে গিয়ে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। খবর পাওয়ার পরে দমকল গিয়ে ধ্বংসস্তূপ থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে আশঙ্কাজনক অবস্থায়।

দেখুন ভিডিও।

দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত কুঞ্জ এলাকাতেও দেওয়াল ধসে এক মহিলা আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দিল্লিতে মাত্র এক ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জাতীয় ফ্ল্যাশ ফ্লাড গাইডেন্স বুলেটিনে দিল্লিকে ‘উদ্বেগজনক এলাকা’র তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

অতিরিক্ত বৃষ্টি এবং প্রায় গোটা শহরই জলমগ্ন হয়ে যাওয়ায় আজ, বৃহস্পতিবার দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনট প্লেস, মিন্টো রোড, মোতি বাগের ট্রাফিকের অবস্থা বেশ খারাপ।  মিন্টো ব্রিজের নীচের আন্ডারপাস-সহ আরও বেশ কিছু আন্ডারপাস বন্ধ হয়ে গিয়েছে। চাঁদনি চকের মতো ব্যস্ত এলাকা ভেসে গিয়েছে। রাজধানীর একাধিক এলাকায় উপরে পড়েছে গাছ। একাধিক বিমানের রুটও পরিবর্তিত করে দেওয়া হয়েছে ঝড়বৃষ্টির জেরে। আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষ্মণের কথা জানায়নি আবহাওয়া দফতর। জারি করেছে রেড অ্যালার্ট।


```