Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রী নীতীশই? সোমে ইস্তফার পর ২০ তারিখ শপথ বিহারে, উপস্থিত থাকতে পারেন নরেন্দ্র মোদী

বিহারে নতুন সরকারের শপথ ২০ নভেম্বর, থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার শেষ মন্ত্রিসভা বৈঠকের পর ইস্তফা দেবেন নীতীশ কুমার। তিনি কি দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন কি না  সে নিয়ে জারি জল্পনা।

মুখ্যমন্ত্রী নীতীশই? সোমে ইস্তফার পর ২০ তারিখ শপথ বিহারে, উপস্থিত থাকতে পারেন নরেন্দ্র মোদী

নীতীশ কুমার

গার্গী দাস

শেষ আপডেট: 17 November 2025 09:07

দ্য ওয়াল ব্যুরো: বিহারে নতুন এনডিএ সরকার গঠনের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবার, পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে এখনও স্পষ্ট নয়, দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারই শপথ নেবেন কি না।

সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ বিদায়ী মন্ত্রিসভার শেষ বৈঠক পরিচালনা করবেন নীতীশ। বৈঠকে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদন হওয়ার পর রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে পদত্যাগপত্র দেবেন তিনি। একই সঙ্গে একটি প্রস্তাব পাশ হবে যাতে নিতীশ কুমারকে বিদায়ী বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব নিয়ে রাজভবনে যাওয়ার ‘অধিকার’ দেওয়া হবে বলে জানিয়েছে এক জেডিইউ নেতা।

এদিকে রবিবার সদ্য নির্বাচিত বিধায়কদের তালিকা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল। তথ্য অনুযায়ী, ২৪৩ আসনের বিধানসভায় ২০২টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরেছে এনডিএ। বিজেপি পেয়েছে ৮৯, জেডিইউ ৮৫, চিরাগ পাসওয়ানের এলজেপি (আরভি) ১৯, আর ছোট অংশীদার হ্যাম ও আরএলএম মিলে ৯ আসন।

সরকার গঠনের প্রস্তুতি চলার পাশাপাশি দিল্লিতে এনডিএ সমন্বয় বৈঠকে ছিলেন জেডিইউ-র কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় কুমার ঝা। পরে তিনি জানান, কয়েক দিনের মধ্যেই নতুন সরকার গঠিত হবে। এনডিএ যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে, সেগুলি পূরণ করাই হবে প্রধান লক্ষ্য।

ক্যাবিনেটে বেশি আসন চাই জেডিইউ

এক জেডিইউ নেতা জানান, গত বার মাত্র ১২ জন মন্ত্রী থাকা সত্ত্বেও এবার আসন বেড়েছে। ফলে নতুন মন্ত্রিসভায় আরও বেশি প্রতিনিধিত্ব চায় নীতীশের দল। তবে তিনি স্বীকার করেন, এলজেপি (আরভি) এবং আরএলএম, নতুন অংশীদার হওয়ায় সকলকে সন্তুষ্ট করা চ্যালেঞ্জের হবে।

উপমুখ্যমন্ত্রীর দাবি নিয়ে জল্পনা

এলজেপি (আরভি) প্রধান চিরাগ পাসওয়ান জানান, তাঁর দল সরকারে থাকতে চায়, যদিও উপমুখ্যমন্ত্রীর পদ দাবি করছেন কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনও মন্তব্য করেননি। বিদায়ী সরকারে বিজেপির সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা ছিলেন দুই উপমুখ্যমন্ত্রী।

এদিকে, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হ্যাম)-র বিধায়করা বৈঠক করে শিকন্দরের প্রফুল্ল মাঞ্জিকে দলনেতা নির্বাচিত করেছেন। দলের এমএলসি সন্তোষ কুমার সুমন জানান, পূর্ণ সমর্থন রয়েছে নীতীশ কুমারের প্রতি। আবারও বিহারের মানুষের সেবা করতে চান।

সরকার গঠন নিয়ে বৈঠকে ব্যস্ত অংশীদাররা

রবিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে আলাদা বৈঠক করেছেন জীতেনরাম মাঞ্জি ও উপেন্দ্র কুশওহা। সূত্রের খবর, মন্ত্রিসভায় আসন ভাগাভাগি ও সরকার গঠনের খুঁটিনাটি নিয়েই আলোচনা হয়েছে এদিন।

অন্যদিকে, নতুন সরকার গঠনের প্রস্তুতির মাঝেই আরজেডি-তে তীব্র পারিবারিক সংকট অব্যাহত। লালু প্রসাদের মেয়ে রোহিণী আচার্য দল ছাড়ার সিদ্ধান্ত নেন হারের পর। অভিযোগ, নির্বাচনে ভরাডুবির পরই তাঁকে অপমান করা হয়েছে এবং কুরুচিকর মন্তব্য করেছেন ভাই তেজস্বী-সহ তাঁর ঘনিষ্ঠরা।

পরিবারে এই দ্বন্দ্বের মধ্যেই সোমবার দুপুর ২টোয় তেজস্বীর পোলো রোডের বাসভবনে হবে আরজেডি বিধায়ক দলের বৈঠক। উপস্থিত থাকবেন নির্বাচনে পরাজিত প্রার্থীরাও। দলের এই ভরাডুবির কারণ খতিয়ে দেখবেন তেজস্বী নিজে।


```