Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'প্রয়োজনে সাহায্য করব,' মমতার বার্তার পর সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে বাঁচানোর চেষ্টা দিল্লির

বহু বছর বাড়িটি বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ময়মনসিংহ জেলার অফিস হিসেবে ব্যবহৃত হত। জানা যাচ্ছে, শিশু অ্যাকাডেমিই বাড়িটি ভেঙে বহুতল তৈরির সিদ্ধান্ত নেয়।

'প্রয়োজনে সাহায্য করব,' মমতার বার্তার পর সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে বাঁচানোর চেষ্টা দিল্লির

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 16 July 2025 14:26

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডের বাংলাদেশ শিশু অ্যাকাডেমির বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। দেড় শতাধিক বছর পুরনো বাড়ির মালিক প্রয়াত জমিদার হরিকিশোর রায়। তিনি ছিলেন সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পালক পিতা। উপেন্দ্রকিশোর দীর্ঘদিন ওই বাড়িতে বসবাস করেছেন। এ খবর প্রকাশ্যে আসতেই তাই নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরাসরি বাংলাদেশ সরকারের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তাঁর আর্জি, এমন এক ঐতিহাসিক জায়গা, যার সঙ্গে বাঙালির রেনেসাঁর আত্মিক যোগ, তাকে নষ্ট হতে দেওয়া যায় না।

বহু বছর বাড়িটি বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ময়মনসিংহ জেলার অফিস হিসেবে ব্যবহৃত হত। জানা যাচ্ছে, শিশু অ্যাকাডেমিই বাড়িটি ভেঙে বহুতল তৈরির সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে বাড়িটির সামনের অংশের প্রায় পুরোটাই ভাঙা হয়ে গিয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ হস্তক্ষেপ করায় ভাঙার কাজ আপাতত বন্ধ আছে।

জানা যাচ্ছে, বছরের পর বছর অবহেলিত অবস্থায় পড়ে ছিল বাড়িটি। এবার সরকার সেটিকে 'ঝুঁকিপূর্ণ' ঘোষণা করে দেওয়ায় তা ভেঙে সেখানে আধা-কংক্রিটের নতুন ভবন গড়ার পরিকল্পনা করেছে অ্যাকাডেমি। এই সিদ্ধান্তকে ‘হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি এক্স-এ লেখেন, 'বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের ঠাকুরদার বাড়ি ভাঙা হচ্ছে। স্মৃতিবিজড়িত এই বাড়ির ধ্বংসের খবর খুবই দুঃখজনক। রায় পরিবার বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান ধারক ও বাহক।'

এই নিয়ে টুইট করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, 'অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ঢাকায় অবস্থিত পৈতৃক ভিটে ভেঙে ফেলার খবর গভীর বেদনার। এটি তাঁর দাদু উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়ি, বাংলা সাহিত্যের এক অসামান্য ব্যক্তিত্বের স্মৃতি। এই ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস হেরিটেজের ওপর সরাসরি আঘাত। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অবিলম্বে এই সাংস্কৃতিক স্থাপনাটি রক্ষা ও সংরক্ষণের ব্যবস্থা নিতে। একইসঙ্গে ভারত সরকারের দিক থেকেও উপযুক্ত কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আবেদন জানাচ্ছি।'

এরই মধ্যে ভারতের বিদেশ মন্ত্রকও এই বিষয়ে হস্তক্ষেপ করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, 'উপেন্দ্রকিশোরের বাড়িটি শুধু একটি স্থাপত্য নয়, এটি ভারত ও বাংলাদেশের মিলিত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই বাড়িকে সাহিত্য-স্মারক হিসেবে সংরক্ষণের সম্ভাবনা খতিয়ে দেখা উচিত। প্রয়োজনে ভারত সরকার সহযোগিতা করতে প্রস্তুত।'

ঢাকার শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদি জামান অবশ্য জানিয়েছেন, বাড়িটি গত দশ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। শিশুদের নিরাপত্তার কথা ভেবে তা ভেঙে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদনও এর প্রেক্ষিতে নেওয়া হয়েছে।

দেশভাগের পর বাড়িটি সরকারের হাতে চলে যায়। কিন্তু এত বছরেও রক্ষণাবেক্ষণ হয়নি। ফলে সেটির অবস্থা খুবই শোচনীয় ছিল। ফলে বাধ্য হয়েই একাজ করতে হয়েছে বলে দাবি করছেন অনেকে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এপার বাংলা ও দিল্লির হস্তক্ষেপে জল কোনদিকে গড়ায় সেটাই এখন দেখার।


```