Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রাতে বাড়িতে খাব,' মাকে ফোনের পরই অটল সেতু থেকে ঝাঁপ চিকিৎসকের, উদ্ধার গাড়ি ও মোবাইল

এপর্যন্ত চিকিৎসকের খোঁজ পাওয়া যায়নি। কোস্ট গার্ড এবং পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

'রাতে বাড়িতে খাব,' মাকে ফোনের পরই অটল সেতু থেকে ঝাঁপ চিকিৎসকের, উদ্ধার গাড়ি ও মোবাইল

শেষ আপডেট: 9 July 2025 20:11

দ্য ওয়াল ব্যুরো: ডিউটি শেষে বাড়ি ফেরার কথা বলে হাসপাতাল থেকে বেরিয়েছিলেন। ফোনে মাকে জানিয়েছিলেন, একসঙ্গে রাতের খাবার খাবেন। কিন্তু তার পরই মুম্বই ট্রান্স হারবার লিংক (অটল সেতু) থেকে ঝাঁপ দিলেন এক চিকিৎসক। এখনও পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।

নিখোঁজ চিকিৎসকের নাম ডঃ ওমকার কাভিতকে (৩২)। মুম্বইয়ের জেজে হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। ৭ জুলাই, রবিবার রাতে হাসপাতাল থেকে নিজের গাড়িতে করে বেরিয়ে পড়েন। ফোনে মাকে জানান, বাড়ি ফিরছেন এবং একসঙ্গে রাতের খাবার খাবেন।

কিন্তু রাত ৯টা ৪৩ মিনিট নাগাদ মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে খবর আসে, এক ব্যক্তি অটল সেতু থেকে ঝাঁপ দিয়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় নিকটবর্তী থানার পুলিশ। একটি ফাঁকা গাড়ি এবং আইফোন উদ্ধার হয়। গাড়ির নম্বর এবং মোবাইলের সাহায্যে পুলিশ নিশ্চিত হয়, ওই গাড়ি এবং ফোন ডঃ ওমকার কাভিতকের।

এপর্যন্ত চিকিৎসকের খোঁজ পাওয়া যায়নি। কোস্ট গার্ড এবং পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। তল্লাশি চলছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল ও সেতু সংলগ্ন এলাকায়।

তিনি নিজে ঝাঁপ দিলেন না এর সঙ্গে অন্য কিছু জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছেন তাঁরা। জোরদার তল্লাশির পাশাপাশি পুলিশ জনসাধারণকে অনুরোধ করেছে, কেউ যদি ডঃ ওমকারের সম্পর্কে কোনও তথ্য পান, তাহলে যেন সঙ্গে সঙ্গে জানানো হয়।
 


```