Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পাকিস্তানি সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা তুলে নিয়েও কেন ফের বহাল করল দিল্লি

ক্লিক করলে দেখাচ্ছে, এই অ্যাকাউন্টের কনটেন্ট দেখার অনুমতি নেই। ২৪ ঘণ্টার মধ্যে ভারত সরকারের সিদ্ধান্ত বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে।

পাকিস্তানি সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা তুলে নিয়েও কেন ফের বহাল করল দিল্লি

ফাইল ছবি

শেষ আপডেট: 3 July 2025 11:06

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তানের সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়ায় (India-Pakistan social media follower) নিয়মিত ফলো করেন এমন মানুষ দু-দেশেই সংখ্যায় বিপুল। পহেলগামের হত্যাকাণ্ড (Pahalgam killing) এবং অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সময় বহু অ্যাকাউন্ট ভারত সরকার এ দেশে ব্লক করে দিয়েছিল। বুধবার সকাল থেকে সেগুলি ফের ভারতে দৃশ্যমান হতে থাকে। ২৪ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার সকাল থেকে সেগুলি সোশ্যাল মিডিয়া থেকে উধাও। ক্লিক করলে দেখাচ্ছে, এই অ্যাকাউন্টের কনটেন্ট দেখার অনুমতি নেই। ২৪ ঘণ্টার মধ্যে ভারত সরকারের সিদ্ধান্ত বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বুধবার সকালে দেখা যায় শাহিদ আফ্রিদি, মাওরা রোকেন, যমুনা জৈদি, হানিয়া আমির, ফওয়াদ খানদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি ফের সচল হয়েছে। ভারতে তাদের ফলোয়াররা ফের তাঁদের পোস্ট দেখতে পান। বৃহস্পতিবার সকালে উল্টো অভিজ্ঞতা হয়। সমাজমাধ্যম থেকে পাকিস্তানি সেলিব্রিটিদের অ্যাকাউন্ট উধাও।

ভারত সরকারের তরফে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনবর্হাল নিয়ে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তারা জানিয়েছেন, উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশে অ্যাকাউন্টগুলি ফের ব্লক করা হয়েছে।

সরকার মুখ না খুললেও কারও কারও ধারণা জনসাধারণের প্রতিক্রিয়া এর পিছনে অন্যতম কারণ হতে পারে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে অনেকে যেমন সন্তোষ প্রকাশ করেন তেমনই বহু ফলোয়ার আপত্তি তোলেন। তাদের বক্তব্য, পাকিস্তানিরা বিষ ছড়াবে। হিন্দুস্থানকে অশান্ত করাই তাদের উদ্দেশ্য। ফলে নিষেধাজ্ঞা বলবৎ থাকাই সঠিক সিদ্ধান্ত হবে।

ভারতের দেখাদেখি পাকিস্তানও হিন্দুস্থানের অনেক সোশ্যাল সাইট, ইফ্লুয়েন্সারদের অ্যাকাউন্ট ব্লক করে দেয়। সেগুলি ইসলামাবাদ ওপেন করেছে কি না তা জানা যায়নি। অপারেশন সিঁদুরের সময় ভারত বাংলাদেশেরও বেশ কিছু সাইট এবং টেলিভিশন ও অনলাইন চ্যানেল ব্লক করে। সেগুলির উপর নিষেধাজ্ঞা এখনও বহাল আছে।


```