Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিউজিল্যান্ডের ট্রেনিংও কাজে এল না! অজিত পাওয়ারের বিমানের পাইলট সম্ভাবীর পরিচিতি 'দক্ষ' হিসেবেই

সম্ভাবী পাঠক দিল্লিভিত্তিক নন-শিডিউলড এয়ার ট্রান্সপোর্ট সংস্থা ভিএসআর ভেঞ্চার্সে কর্মরত ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত লিয়ারজেট ৪৫ বিমানটির ফার্স্ট অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন।

নিউজিল্যান্ডের ট্রেনিংও কাজে এল না! অজিত পাওয়ারের বিমানের পাইলট সম্ভাবীর পরিচিতি 'দক্ষ' হিসেবেই

সম্ভাবী পাঠক

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 January 2026 15:51

দ্য ওয়াল ব্যুরো: বারামতীতে বুধবার সকালে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Baramati Plane Crash) প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar Plane Crash) সহ পাঁচজন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ক্যাপ্টেন সম্ভাবী পাঠক (Captain Shambhavi Pathak)। মুম্বই থেকে বারামতী যাওয়ার সময়ই ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। আর ওই লিয়ারজেট ৪৫ বিমানের ফার্স্ট অফিসার ছিলেন সম্ভাবী। নির্ধারিত অবতরণের কিছুক্ষণ আগেই পুনের বারামতী এলাকায় পাহাড়ি অঞ্চলে ভেঙে পড়ে বিমানটি।

সম্ভাবী পাঠক (Captain Shambhavi Pathak) দিল্লিভিত্তিক নন-শিডিউলড এয়ার ট্রান্সপোর্ট সংস্থা ভিএসআর ভেঞ্চার্সে কর্মরত ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত লিয়ারজেট ৪৫ বিমানটির ফার্স্ট অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। উড়ান জীবনের শুরু থেকেই প্রশিক্ষণ ও যোগ্যতার দিক থেকে তিনি ছিলেন ব্যতিক্রমী, এমনটাই জানিয়েছেন বিমান চলাচল সংক্রান্ত মহলের একাংশ।

কে এই সম্ভাবী পাঠক

শিক্ষাজীবনের শুরুতে সম্ভাবী পাঠক পড়াশোনা করেন এয়ার ফোর্স বাল ভারতী স্কুলে। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে সেখান থেকেই তিনি মাধ্যমিক স্তরের শিক্ষা সম্পূর্ণ করেন। এরপর বাণিজ্যিক পাইলট হওয়ার লক্ষ্যে নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড ইন্টারন্যাশনাল কমার্শিয়াল পাইলট অ্যাকাডেমিতে পাইলট ও ফ্লাইট ক্রু প্রশিক্ষণ নেন।

শিক্ষাগত যোগ্যতা ও কেরিয়ার

সম্ভাবী মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে এরোনটিক্স, অ্যাভিয়েশন ও এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে তিনি মধ্যপ্রদেশ ফ্লাইং ক্লাবে সহকারী ফ্লাইং ইনস্ট্রাক্টর হিসেবেও কাজ করেন। সেখানে তিনি ফ্লাইট ইনস্ট্রাক্টর রেটিং (এ) অর্জন করেছিলেন।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) থেকে তিনি ফ্রোজেন এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স (ATPL) পান। এছাড়াও তাঁর ঝুলিতে ছিল একাধিক আন্তর্জাতিক ও জাতীয় স্তরের সার্টিফিকেশন। এর মধ্যে উল্লেখযোগ্য - ২০২২ সালের মার্চে স্পাইসজেট লিমিটেড থেকে প্রাপ্ত এভিয়েশন সিকিউরিটি (AVSEC) সার্টিফিকেট, জর্ডান এয়ারলাইন ট্রেনিং অ্যান্ড সিমুলেশন থেকে এ৩২০ জেট ওরিয়েন্টেশন ট্রেনিং, ২০২০ সালে DGCA-র কমার্শিয়াল পাইলট লাইসেন্স এবং ২০১৯ সালে নিউজিল্যান্ডের সিভিল অ্যাভিয়েশন অথরিটি থেকে প্রাপ্ত CPL।

বুধবার সকালের ওই দুর্ঘটনায় অজিত পাওয়ার এবং ক্যাপ্টেন সম্ভাবী পাঠক ছাড়াও মৃত্যু হয়েছে মন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক বিদীপ যাদব, অন্য পাইলট সুমিত কাপুর ও এক বিমানসেবিকার।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, সকাল ৮টা ১০ মিনিটে মুম্বই বিমানবন্দর থেকে উড়ান শুরু করে বিমানটি। প্রায় ৩৫ মিনিট পর বারামতীর কাছে একটি পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে। বিমানটি যে জায়গায় শেষবার ADS-B সিগন্যাল পাঠিয়েছিল, তা বারামতি বিমানবন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

জানা গেছে, স্থানীয় সংস্থা নির্বাচনের আগে চারটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে বারামতীর উদ্দেশে যাচ্ছিলেন অজিত পাওয়ার। সেই উড়ানেরই দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সম্ভাবী পাঠক। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি রানওয়ে (Runway) থেকে প্রায় ১০০ ফুট উপরে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই নীচে পড়ে যায়। ধপ করে পড়তেই বিস্ফোরণ হয়। তাঁরা ছুটে গিয়ে উদ্ধার করতে চাইলে তীব্র আগুনের তাপের কারণে কাছে যেতে পারেননি।

বিমান সংস্থার পরিচয়

VSR Ventures হল একটি দিল্লি-ভিত্তিক প্রাইভেট বিমান সংস্থা, যারা চার্টার ফ্লাইট, মেডিক্যাল ইভাকুয়েশন ও এভিয়েশন কনসালটেন্সি পরিষেবা দেয়। তাদের মালিকানাধীন VT-SSK লিয়ারজেট ৪৫ বিমানটি ১৯৯০-এর দশকে ‘সুপার-লাইট’ বিজনেস জেট হিসেবে তৈরি হয়। চলমান তদন্তের রিপোর্টই জানা যাবে, এই দুর্ঘটনা কেবল আবহাওয়ার কারণে, নাকি বিমানের অতীতও দায়ী ছিল।

অন্যদিকে, বিমানটি ছিল একটি Bombardier Learjet 45, যা ভিআইপি ও ব্যবসায়িক যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। ১৬ বছর বয়সি এই বিমানটি পরিচালনা করত দিল্লিভিত্তিক সংস্থা VSR Ventures। সংস্থার দাবি, বিমানটি ১০০% নিরাপদ ছিল এবং পাইলটরাও ছিলেন যথেষ্ট অভিজ্ঞ। তাঁদের অনুমান, কম দৃশ্যমানতাই এর প্রধান কারণ হতে পারে। তবে আসল তথ্য জানাবে ডিজিসিএ-র তদন্ত।


```