Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩-সালেই অবতরণের সময় দুর্ঘটনা! অজিত পাওয়ারের বিমানের 'ক্র্যাশ' অতীতই কি ৫ মৃত্যুর জন্য দায়ী?

বুধবার সকাল ৮টার পর মুম্বই থেকে টেক অফ করে VSR Ventures-এর মালিকানাধীন Learjet 45- VT-SSK। বিমানে ছিলেন অজিত পওয়ার (Ajit Pawar Death), দুই পাইলট, একজন ক্রু এবং উপমুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী- মোট পাঁচজন। 

২৩-সালেই অবতরণের সময় দুর্ঘটনা! অজিত পাওয়ারের বিমানের 'ক্র্যাশ' অতীতই কি ৫ মৃত্যুর জন্য দায়ী?

প্রয়াত অজিত পাওয়ার

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 January 2026 12:55

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে বুধবার সকালে মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন অজিত পাওয়ার (Ajit Pawar Death)। কিন্তু অবতরণের আগেই নিয়ন্ত্রণ হারায় তাঁর চার্টার ফ্লাইট (Ajit Pawar died in a crash)। মাটিতে পড়েই মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে। উদ্ধার করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিছু করা যায়নি। আর এই দুর্ঘটনা ঘিরে আলোচনায় এসেছে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস- যখন এই একই বিমানটি মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল (Plane Crashed In 2023)।

বুধবার সকাল ৮টার পর মুম্বই থেকে টেক অফ করে VSR Ventures-এর মালিকানাধীন Learjet 45- VT-SSK। বিমানে ছিলেন অজিত পওয়ার (Ajit Pawar Death), দুই পাইলট, একজন ক্রু এবং উপমুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী- মোট পাঁচজন। প্রায় ৪৫ মিনিট পর বারামতী বিমানবন্দরে নামার আগে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বিমানটি (Baramati Plane Crash)। সোজা মাটিতে আছড়ে পড়তেই বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুনে গ্রাস করে পুরো বিমানটিকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানের অংশ ঘটনাস্থলের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর চারদিকে ঘন ধোঁয়া (Ajit Pawar Plane Crash incident)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি রানওয়ে (Runway) থেকে প্রায় ১০০ ফুট উপরে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই নীচে পড়ে যায়। ধপ করে পড়তেই বিস্ফোরণ হয়। তাঁরা ছুটে গিয়ে উদ্ধার করতে চাইলে তীব্র আগুনের তাপের কারণে কাছে যেতে পারেননি।

কী বলছে সংস্থা?

VSR Aviation-এর ক্যাপ্টেন ভি কে সিং এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিক অনুমান, কম দৃশ্যমানতার কারণে অবতরণের সময় সমস্যা হয়। এর বেশি কিছু তিনি জানাননি।

২০২৩ সালের দুর্ঘটনার স্মৃতি

২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর একই সংস্থার Learjet 45XR বিমানটি ভারী বৃষ্টি ও কম দৃশ্যমানতার মধ্যেই মুম্বই বিমানবন্দরে অবতরণের সময়ে রানওয়ে থেকে পিছলে পড়ে যায়। তদন্তের পর রিপোর্টে জানা যায়, বিমানটি বিশাখাপত্তনম থেকে স্বাভাবিকভাবেই উড়ান শুরু করেছিল। মুম্বইয়ে অবতরণের সময় ভারী বৃষ্টি ও কম দৃশ্যমানতা ছিল। অটোপাইলট বন্ধ হওয়ার ৪০ সেকেন্ড পর ককপিটে স্টল অ্যালার্ট ও গ্রাউন্ড ওয়ার্নিং বারবার বেজে ওঠে। শেষ পর্যন্ত বিমানটি রানওয়ের ডান দিকে সরে গিয়ে দুটি ট্যাক্সিওয়ের মাঝামাঝি ভেঙে পড়ে। আগুন ধরে গেলেও যাত্রীরা প্রাণে বেঁচে যান, তবে কো-পাইলট গুরুতর আহত হয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, একই ধরনের বিমান একইভাবে দুটি বড় দুর্ঘটনায় জড়ানোয় তদন্ত আরও গুরুত্ব পাবে (Ajit Pawar Plane Crash Investigation)।

সংস্থার পরিচয়

VSR Ventures হল একটি দিল্লি-ভিত্তিক প্রাইভেট বিমান সংস্থা, যারা চার্টার ফ্লাইট, মেডিক্যাল ইভাকুয়েশন ও এভিয়েশন কনসালটেন্সি পরিষেবা দেয়। তাদের মালিকানাধীন VT-SSK লিয়ারজেট ৪৫ বিমানটি ১৯৯০-এর দশকে ‘সুপার-লাইট’ বিজনেস জেট হিসেবে তৈরি হয়। চলমান তদন্তের রিপোর্টই জানা যাবে, এই দুর্ঘটনা কেবল আবহাওয়ার কারণে, নাকি বিমানের অতীতও দায়ী ছিল।


```