ফৌজদারী (criminal) এবং দেওয়ানী (civil) মামলায় হোয়াটসঅ্যাপ বার্তাকে (WhatsApp messages) প্রমাণ হিসাবে হাজির করে পুলিশ-সহ নিরাপত্তা এজেন্সিগুলি। মামলাকারীরাও নিজেদের বক্তব্য তুলে ধরতে প্রমাণ হিসাবে হোয়াটসঅ্যাপের চ্যাট পেশ করে থাকে।

দিল্লি আদালত
শেষ আপডেট: 27 May 2025 10:59
দ্য ওয়াল ব্যুরো: ফৌজদারী (criminal) এবং দেওয়ানী (civil) মামলায় হোয়াটসঅ্যাপ বার্তাকে (WhatsApp messages) প্রমাণ হিসাবে হাজির করে পুলিশ-সহ নিরাপত্তা এজেন্সিগুলি। মামলাকারীরাও নিজেদের বক্তব্য তুলে ধরতে প্রমাণ হিসাবে হোয়াটসঅ্যাপের চ্যাট পেশ করে থাকে।
দিল্লির কারকারদুমা ম্যাজেস্টেট আদালতের বিচারক পুলাসত্তা প্রেমকলা একটি মামলায় হোয়াটসঅ্যাপ চ্যাটের এভিডেন্স (evidence) বা নথি হিসাবে মান্যতা নিয়ে দীর্ঘ মতামত দিয়েছে। একটি খুনের মামলার আসামিকে সেই মতামতের ভিত্তিকে নির্দোষ সাব্যস্ত করেছেন তিনি।
দিল্লির ওই আদালতে ২০২০-তে রাজধানীতে ঘটে যাওয়া দাঙ্গার সময়ে পাঁচটি খুনের মামলার বিচার চলছে। সেই দাঙ্গায় ৫৩ জন নিহত এবং পাঁচশোর বেশি মানুষ আহত হন।
পাঁচটি হত্যা মামলার বিচারে বিচারক পুলিশের পেশ করা চার্জশিটে হোয়াটসঅ্যাপ মেসেজের উল্লেখ সম্পর্কে বলেন কাউকে অপরাধী বা নির্দোষ সাব্যস্ত করতে এই ধরনের বার্তাকে মূল নথি বা প্রমাণ হিসাবে (substantive evidence) গ্রহণ করার অবকাশ নেই। এগুলি অপরাধের সমর্থনে প্রাথমিক অপরাধ হয়ে থাকতে পারে বলে ধরে নেওয়ার প্রমাণ (corroborative piece of evidence) হিসাবে বড়জোর গ্রহণ করা যেতে পারে।
নিম্ন আদালতের বিচারকের ওই নির্দেশের বিরুদ্ধে দিল্লি পুলিশ উচ্চ আদালতের আপিল করবে। তবে হোয়াটসঅ্যা মেসেজ নিয়ে আদালতের এই বক্তব্য ঘিরে আলোচনা শুরু হয়েছে। আসামিদের মধ্যে ১২ জন আছেন যাদের নাম পাঁচ মামলাতেই রয়েছে। পাঁচজনের বিরুদ্ধেই পুলিশ দাঙ্গা এবং হত্যায় যুক্ত থাকার অভিযোগের সপক্ষে হোয়াটসঅ্যাপ মেসেজকে হাতিয়ার করেছে। ‘কট্টর হিন্দু একতা’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ পুলিশ চার্জশিটে উল্লেখ করে। তাতে জনৈক লোকেশ সোলাঙ্কি একজনকে উদ্দেশ্য করে লেখেন, ‘তোমার ভাই পাঁচজন মুসলিমকে হত্যা করেছে।’ সোলাঙ্কিকে জেরা করে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে যারা নয়জনকে হত্যায় বিভিন্ন মামলায় অভিযুক্ত। বিচারকের বক্তব্য, স্রেফ হোয়াটসঅ্যাপ বার্তার ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না।
আইন ও বিচারমহলের একাংশ মনে করছে, অভিযুক্তদের রক্ষা করতেই পুলিশ হোয়াটসঅ্যাপ চ্যাটকে মূল নথি হিসাবে চার্জশিটে পেশ করে থাকতে পারে। কারণ, এগুলি যে আদালতে প্রধান এবং উপযুক্ত প্রমাণ হিসাবে গ্রাহ্য হবে না, পুলিশের তা অজানা থাকার কথা নয়। উচ্চ আদালতের শুনানিতে এই প্রসঙ্গগুলি আসতে পারে, মনে করছে ওয়াকিবিহাল মহল।