Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'দেশ কা রাজা ক্যায়সা হো? রাহুল গান্ধী জ্যায়সা হো', স্লোগান শুনে কী বললেন কংগ্রেস নেতা?

শনিবার এই দৃশ্য দেখা যায় দিল্লির তালকোটরায় কংগ্রেসের লিগাল সেলের দু'দিনের সম্মেলনের প্রথম দিনে।

'দেশ কা রাজা ক্যায়সা হো? রাহুল গান্ধী জ্যায়সা হো', স্লোগান শুনে কী বললেন কংগ্রেস নেতা?

রাহুল গান্ধী

শেষ আপডেট: 2 August 2025 16:16

দ্য ওয়াল ব্যুরো: অনুগ্রহ করে আমাকে রাজা বলবেন না। আমি রাজা নই। রাজা হতেও চাই না। রাজার ধারণায় আমি বিশ্বাস করি না।

বলেছেন রাহুল গান্ধী (Cpngress leader Rahul Gandhi)। সভায় উপস্থিত কংগ্রেসের নেতা-কর্মীরা নেতার কথায় কর্ণপাত না করে স্লোগান দিতে থাকেন, 'দেশ কা নেতা ক্যায়সা হো? রাহুল গান্ধী জ্যায়সা হো।' (What kind of king should be country have, one like Rahul Gandhi, slogan in Congress meet)

শনিবার এই দৃশ্য দেখা যায় দিল্লির তালকোটরায় কংগ্রেসের লিগাল সেলের দু'দিনের সম্মেলনের প্রথম দিনে। সেখানে সংবিধানের  প্রেক্ষাপট ও আগামীর পথ চলা শীর্ষক আলোচনায় প্রধান বক্তা রাহুল বলেন, দেশে৷ নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

রাহুলের অভিযোগ, ২০২৪-এর লোকসভা ভোটে বড় ধরনের রিগিং করে ক্ষমতায় এসেছে বিজেপি। তাঁর বক্তব্য, স্বচ্ছ নির্বাচন হলে বিজেপি কিছুতে ক্ষমতায় আসতে পারত না৷ কংগ্রেস নেতার অভিযোগ অন্তত ৭০টা আসনে বিজেপি রিগিং করে জয়ী হয়েছে।

রাহুল বলেন, আমি প্রমাণ হাতে নিয়ে কথা বলছি। কংগ্রেস ছয় মাস ধরে তদন্ত চালিয়ে নিশ্চিত বিগত লোকসভা ভোট ছিল রিগিংয়ের নির্বাচন।


```