Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘প্যান প্যান প্যান’! জরুরি অবতরণের আগে এই সঙ্কেত দিয়েছিলেন দিল্লি-গোয়া বিমানের পাইলট

বিমান সংস্থার তরফে জানান হয়েছে, কোনও এক প্রকার যান্ত্রিক গোলযোগের ফলেই এমন ঘটনা ঘটেছে। তবে সেটি ঠিক কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

‘প্যান প্যান প্যান’! জরুরি অবতরণের আগে এই সঙ্কেত দিয়েছিলেন দিল্লি-গোয়া বিমানের পাইলট

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 July 2025 07:36

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে দিল্লি (Delhi) থেকে গোয়ার (Goa) উদ্দেশে যাওয়ার পথে মাঝ আকাশেই বিভ্রাট হয় ইন্ডিগোর বিমানে (Indigo Flight)। পাইলট ককপিট থেকে ‘ফুল এমারজেন্সি’ ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামিয়ে আনা হয় বিমানটি। কিন্তু ঠিক কারণে এমন ঘটনা, পাইলট ঠিক কী ঘোষণা করেছিলেন, তা জানা গেছে।

'প্যান, প্যান, প্যান' (PAN PAN PAN)! বিভ্রাট ধরা পড়ার পরই পাইলট এমন সঙ্কেত দেন বলে বিমানবন্দর সূত্রে খবর। ইন্ডিগোর (IndiGo) তরফে জানানো হয়েছে, ৬ই ৬২৭১ নম্বর বিমানটি দিল্লি থেকে গোয়ার মানোহর আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। সেই সময়ই একটি ‘যান্ত্রিক ত্রুটি' ধরা পড়ে। এরপর সব প্রোটোকল মেনেই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটি মুম্বইয়ে ঘুরিয়ে আনা হয়।

এই সঙ্কেতের অর্থ কী?

উড়ানের ক্ষেত্রে 'প্যান' হল একটি রেডিওটেলিফোনিক জরুরি সঙ্কেত যা এমন একটি পরিস্থিতি নির্দেশ করতে ব্যবহৃত হয় যা জীবনের বা বিমানের প্রাণঘাতী ঝুঁকি বোঝায় না, তবে সহায়তার প্রয়োজন হয়। এটি 'মেডে' সঙ্কেতের এক ধাপ নীচে। আদতে শব্দটি ফরাসি শব্দ, যার অর্থ ভাঙন বা ব্যর্থতা।

বিমান সংস্থার তরফে জানান হয়েছে, কোনও এক প্রকার যান্ত্রিক গোলযোগের ফলেই এমন ঘটনা ঘটেছে। তবে সেটি ঠিক কী, তা খতিয়ে দেখা হচ্ছে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ওই বিমানে থাকা যাত্রীদের জন্য অন্য উড়ান বা প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। ত্রুটি ধরা পড়া বিমানটিকে পর্যবেক্ষণ ও মেরামতির জন্য পাঠানো হয়েছে।

শুধু এই ঘটনাই নয়, গত এক সপ্তাহে আরও কয়েকটি যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেছে। গত রবিবার পুণে থেকে দিল্লি রওনা হওয়ার সময় স্পাইসজেটের একটি বিমান উড়ানের ঠিক আগে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়। প্রায় ৯ ঘণ্টা দেরির পর যাত্রীরা গন্তব্যে পৌঁছন।

এর আগে গত সপ্তাহে ইন্দোর থেকে রায়পুরগামী ইন্ডিগোর আর একটি বিমান ৬ই-৭২৯৫ টেক অফের পরে প্রযুক্তিগত সমস্যায় পড়ে ফের ইন্দোর বিমানবন্দরে ফিরে আসে। ওই বিমানে ৫১ জন যাত্রী ছিলেন। ইন্দোর বিমানবন্দরের অধিকর্তা জানিয়েছেন, উড়ানের ৬০ নটিক্যাল মাইল যাওয়ার পর পাইলট সমস্যা বুঝতে পেরে ফিরে আসেন।


```