সেলফ-এমপ্লয়েড ব্যক্তিদের জন্য পার্সোনাল লোন পাওয়া সম্ভব, তবে সে জন্য নির্দিষ্ট মানদণ্ড পূরণ করা আবশ্যক। নিয়মিত আয়ের প্রমাণ, উচ্চ ক্রেডিট স্কোর, এবং সঠিক নথিপত্র প্রস্তুত রাখা লোন অনুমোদনের সম্ভাবনা বাড়ায়।

পার্সোনাল লোন পেতে কী কী লাগে?
শেষ আপডেট: 3 June 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন অনেকেই নেন নানা দরকারে। দেখাতে হয় নানা নথি, বেতনের প্রমাণ ইত্যাদি। কিন্তু যাঁরা অন্যের অধীনে বেতনভুক কর্মচারী নন, নিজেরা স্বাধীনভাবে কাজ করেন ও উপার্জন করেন, অর্থাৎ 'সেল্ফ এমপ্লয়েড', তাঁরাও চাইলে পেতে পারেন ব্যাঙ্ক লোন। কিন্তু সে জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ড পূরণ করা আবশ্যক। সেগুলির মাধ্যমেই আবেদনকারীর আর্থিক স্থিতি, আয়, এবং ঋণ পরিশোধের ক্ষমতা মূল্যায়ন করে ব্যাঙ্কগুলি।
নিয়মিত আয়ের প্রমাণ: আবেদনকারীর নিয়মিত আয়ের প্রমাণ চায় ব্যাঙ্কগুলি, যা সাধারণত গত দু'বছরের আয়কর রিটার্ন এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে দেখাতে হয়।
ক্রেডিট স্কোর: উচ্চ ক্রেডিট স্কোর (সাধারণত ৭৫০ বা তার বেশি) লোন অনুমোদনের সম্ভাবনা বাড়ায়।
ব্যবসায়িক অভিজ্ঞতা: আবেদনকারীকে একই ব্যবসায় কমপক্ষে ১-২ বছর ধরে যুক্ত থাকতে হয়।
বয়সসীমা: আবেদনকারীর বয়স হওয়া উচিত সাধারণত ২১ থেকে ৬০ বছরের মধ্যে।
সঠিক কাগজপত্র দেখিয়ে লোন পাওয়ার পরেই আসে সুদ গোনার পালা। এক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কে সেল্ফ এমপ্লয়েডদের জন্য পার্সোনাল লোনের সুদের হার বিভিন্ন হতে পারে। যেমন, আইসিআইসিআই ব্যাঙ্ক ১০.৮৫% থেকে ১৬.৬৫% হারে সুদে লোন দেয়। বার এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে এটি ১০.৯০% থেকে ২৪.০০%। এসবিআই লোন দেয় ১০.৩০% থেকে ১৫.৩০% হার সুদে। কোটাক ব্যাঙ্কের ক্ষেত্রে সুদের হার শুরু হয় ১০.৯৯% থেকে।
উল্লেখ্য, আবেদনকারীর ক্রেডিট প্রোফাইল, লোনের পরিমাণ, এবং মেয়াদের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে সুদের হার।
নথিপত্র প্রস্তুতি: আবেদনকারীর প্যান কার্ড, আয়কর রিটার্ন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এবং ব্যবসায়িক প্রমাণসমূহ প্রস্তুত রাখা উচিত।
অনলাইন আবেদন: বেশিরভাগ ব্যাঙ্কেই অনলাইনে আবেদন করা যায়, যা অনেকটা সময় সাশ্রয় করে।
প্রাক-অনুমোদিত লোন: কিছু ব্যাঙ্ক নির্দিষ্ট গ্রাহকদের জন্য প্রাক-অনুমোদিত লোন অফার করে, যা দ্রুত অনুমোদিত হয়।
অর্থাৎ সেলফ-এমপ্লয়েড ব্যক্তিদের জন্য পার্সোনাল লোন পাওয়া সম্ভব, তবে সে জন্য নির্দিষ্ট মানদণ্ড পূরণ করা আবশ্যক। নিয়মিত আয়ের প্রমাণ, উচ্চ ক্রেডিট স্কোর, এবং সঠিক নথিপত্র প্রস্তুত রাখা লোন অনুমোদনের সম্ভাবনা বাড়ায়।