দেবেশের সোশ্যাল মিডিয়ার পোস্টে হইচই পড়ে গেছে। অনেকেই জানতে চাইছেন কীভাবে এটা সম্ভব হল।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 28 May 2025 18:59
দ্য ওয়াল ব্যুরো: বেতন বৃদ্ধি (Salary Hike)। একজন চাকরিজীবীর কাছে এর থেকে বেশি সুখবর আর কী হতে পারে। কিন্তু কেউ কি কখনও ভাবতে পেরেছে, চাকরি শুরুর এক বছরের মধ্যেই তার ৭০০ শতাংশ (700 Percent) বেতন বৃদ্ধি হতে পারে? অবশ্যই নয়। কিন্তু এমন ঘটনাই ঘটেছে। একটা চাকরি বদল আর বেতন বৃদ্ধির পরিমাণ ৭০০ শতাংশ! কীভাবে এই অসাধ্য সাধন হল, তার ব্যাখ্যাই দিয়েছেন দিল্লির আইটি কর্মী (Delhi Techie)।
মাত্র এক বছর আগে আইবিএম সংস্থায় ঢুকেছিলেন দেবেশ নামের ওই যুবক। এটাই ছিল তাঁর প্রথম চাকরি। স্যালারি প্যাকেজ ছিল ৫.৫ লক্ষ পার অ্যানাম। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেছেন, মাত্র এক বছরের মধ্যেই তাঁর কাছে ৪৫ লক্ষ টাকা পার অ্যানামের চাকরির প্রস্তাব এসে গেছে! মানে বেতন বৃদ্ধি হবে প্রায় ৭০০ শতাংশ। দেবেশ নিজেই বলেছেন, এটা যে কোনও মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের কাছে স্বপ্নের মতো। কিন্তু তাঁর সঙ্গে এমনটাই ঘটেছে।
দেবেশের সোশ্যাল মিডিয়ার পোস্টে হইচই পড়ে গেছে। অনেকেই জানতে চাইছেন কীভাবে এটা সম্ভব হল। সেই প্রসঙ্গে ওই আইটি কর্মীর বক্তব্য, ''আমি কোনও এক্সপার্ট নই। কিন্তু এটা বলতে পারি সকলের উচিত কেরিয়ারের শুরুতে টাকার থেকে কাজকে আগে রাখা। কম স্যালারি দিচ্ছে এমন কোনও অফিসে কাজ যদি ভাল হয় তাহলে সেখান থেকে শেখা উচিত। এভাবেই আগামী দিনে এতটা না হলেও ভালই স্যালারি বাড়তে পারে।''
Never mentioned it but tbh, I still sometimes think I am still in a dream, bcoz I started my full time career last year at IBM with just a CTC of 5.5 LPA, and now having an offer of over 45 LPA CTC in hand within an year, for a middle class guy like me, it's still a dream❤️.
— Devesh (@theywayshhh) May 26, 2025
স্বাভাবিকভাবেই এই স্যালারি বৃদ্ধির বিষয়টি বিশ্বাস হচ্ছে না অনেকেরই। তাঁদের উদ্দেশে দেবেশের বার্তা, ''যে কোনও কোম্পানি আগে থেকে ঠিক করে রাখে যে তাঁরা কাদের কত টাকা দেবে। সেক্ষেত্রে কেউ আগে কী কাজ করেছে, কোন কোম্পানিতে করেছেন, তা নির্ভর করে না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আশা করি বিষয়টি সকলেই বুঝতে পারবে।'' যদিও দেবেশের কথা পুরোপুরি অনেকেই মানতে রাজি নন।
বিষয়টি নিয়ে কার্যত দু-ভাগ হয়ে গেছে নেটপাড়া। কেউ কেউ ওই আইটি কর্মীরা সাধুবাদ জানাচ্ছেন তাঁর কঠোর পরিশ্রম এবং স্যালারি হাইকের জন্য। আবার কেউ কেউ স্পষ্ট দাবি করছেন, এত বৃদ্ধি এক বছরের মধ্যে হওয়া অসম্ভব। পৃথিবীর কোথাও হয় না। দেবেশের হয়তো স্যালারি বেড়েছে, কিন্তু এতটাও নয়। তিনি মিথ্যে বলছেন।