Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওজেম্পিকের পরে ওয়েগোভি, ভারতে চলে এল ওজন কমানোর আরও এক জনপ্রিয় ওষুধ! দাম ও ডোজ কত?

ডেনমার্কের ওষুধ সংস্থা নভো নরডিস্ক ভারতে আনল ওজন কমানোর ইনজেকশন 'ওয়েগোভি'। জেনে নিন ওষুধটির ডোজ, দাম, এবং কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত।

ওজেম্পিকের পরে ওয়েগোভি, ভারতে চলে এল ওজন কমানোর আরও এক জনপ্রিয় ওষুধ! দাম ও ডোজ কত?

শেষ আপডেট: 24 June 2025 15:13

দ্য ওয়াল ব্যুরো: ভারতে এই প্রথম চালু হল বহুল আলোচিত ওজন কমানোর ওষুধ 'ওয়েগোভি' (Wegovy)। ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক সংস্থা নভো নরডিস্ক (Novo Nordisk) এই ওষুধটি ভারতে আনুষ্ঠানিকভাবে বাজারে আনল। মঙ্গলবার সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিক্রান্ত শ্রোত্রিয়া এই ঘোষণা করেছেন।

মূলত সেমাগ্লুটাইড (semaglutide) নামক একটি উপাদানসমৃদ্ধ ইনজেকশন এই ওয়েগোভি, যা প্রতি সপ্তাহে একবার করে নিতে হয়। এটি একটি GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এর আগে একই উপাদান ব্যবহার করে ‘ওজেম্পিক’ (Ozempic) নামের একটি ডায়াবেটিসের ওষুধও বাজারে এসেছিল।

কীভাবে কাজ করে ওয়েগোভি?

সেমাগ্লুটাইড এমন একটি হরমোনের কাজ অনুকরণ করে, যা আমাদের অন্ত্রে উৎপন্ন হয় এবং মস্তিষ্ককে ‘পরিপূর্ণতা’র সংকেত পাঠায়। এর ফলে খিদে কমে, খাদ্য গ্রহণ নিয়ন্ত্রিত হয় এবং রক্তে চিনির মাত্রাও সঠিক থাকে।

গবেষণায় দেখা গেছে, যারা এই ওষুধ নিয়েছেন, তারা প্রায় ১৫ শতাংশ পর্যন্ত ওজন কমাতে পেরেছেন ৬-৮ সপ্তাহের ব্যবধানে।

ডোজ ও দাম

ভারতে বর্তমানে নির্দিষ্ট কিছু ডোজ ও দামে ওয়েগোভি পাওয়া যাচ্ছে। ০.২৫ মিলিগ্রাম, ০.৫ মিলিগ্রাম, ১ মিলিগ্রাম। এগুলির এক মাসের ডোজের দাম ১৭ হাজার ৩৪৫ টাকা। অর্থাৎ প্রতি সপ্তাহে ৪,৩৬৬ টাকা করে লাগছে।

১.৭ মিলিগ্রাম, যার দাম ২৪ হাজার ২৮০ টাকা। এটিও এক মাসের ডোজ। সর্বোচ্চ ডোজ ২.৪ মিলিগ্রাম, যার দাম ২৬ হাজার ১৫ টাকা। এক মাসের ডোজ।

এর আগে ভারতে রাইবেলসাস (Rybelsus) নামে একটি মুখে খাওয়ার সেমাগ্লুটাইড ওষুধ পাওয়া যেত। ২০২২ সাল থেকেই সেটি মিলছে। তবে সেটি কেবল টাইপ-২ ডায়াবেটিস চিকিৎসার জন্য ব্যবহৃত।

কেন সময়ের আগেই বাজারে এল ওয়েগোভি?

প্রথমে পরিকল্পনা ছিল ২০২৬ সালে এই ওষুধ ভারতীয় বাজারে আনার। কিন্তু প্রতিযোগী সংস্থা ইলাই লিলি (Eli Lilly) মার্চ ২০২৫-এ তাদের ওজন কমানোর ওষুধ 'মুনজারো' (Mounjaro) বাজারে আনার পর প্রতিযোগিতামূলক চাপের মুখে নভো নরডিস্ক সিদ্ধান্ত নেয় ২০২৫-এই ওয়েগোভি লঞ্চ করার।

তাছাড়া, ২০২৬ সালে ওয়েগোভির উপাদান সেমাগ্লুটাইড-এর পেটেন্ট শেষ হতে চলেছে, ফলে ভারতীয় সংস্থাগুলি তখন এর জেনেরিক ওষুধ বাজারে আনতে পারবে। তাই সেই আগেই ব্র্যান্ডেড পজিশনিং নিশ্চিত করতে সংস্থাটি ওষুধটি আগেভাগেই বাজারে আনছে।

কারা ব্যবহার করতে পারবেন?

ওয়েগোভি মূলত BMI ৩০ বা তার বেশি এমন ব্যক্তিদের জন্য, যাঁরা স্থূলতা বা অতিরিক্ত ওজনজনিত কোনও স্বাস্থ্য সমস্যায় (যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি সমস্যা ইত্যাদি) ভুগছেন।

স্থূলতা এখন বিশ্বব্যাপী একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা ডায়াবেটিস, হৃদরোগ, লিভার ও কিডনি জটিলতা এমনকি ক্যানসারের সম্ভাবনাও বাড়িয়ে দিচ্ছে।


```