Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘আমি অপারেশন সিঁদুরে ছিলাম!' দাবি কমান্ডোর, স্ত্রীকে খুনের মামলায় জামিন দিল না সুপ্রিম কোর্ট

পণ চেয়ে স্ত্রীকে খুনের অভিযোগ এনএসজি কমান্ডোর বিরুদ্ধে। 'অপারেশন সিঁদুর'-এ থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট জানাল, এতে দায়মুক্তি মেলে না।

‘আমি অপারেশন সিঁদুরে ছিলাম!' দাবি কমান্ডোর, স্ত্রীকে খুনের মামলায় জামিন দিল না সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট।

শেষ আপডেট: 24 June 2025 14:49

দ্য ওয়াল ব্যুরো: ভারতের এলিট নিরাপত্তা বাহিনী এনএসজি-র ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডো হওয়া সত্ত্বেও স্ত্রীকে হত্যার মামলায় কোনও রকম ছাড় দিল না সুপ্রিম কোর্ট। পণের চাহিদার বলি হয়ে মারা যাওয়া স্ত্রীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ওই কমান্ডো। তাঁর জামিনের আবেদনের শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দিল, “অপারেশন সিঁদুরে অংশগ্রহণ আপনাকে আইনি দায় থেকে মুক্তি দিতে পারে না।”

মঙ্গলবার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশনের শুনানিতে অভিযুক্ত কমান্ডোর আইনজীবী জানান, তাঁর মক্কেল জাতীয় নিরাপত্তা বাহিনী এনএসজির সদস্য এবং “অপারেশন সিঁদুর”-এ অংশ নিয়েছিলেন। 

প্রসঙ্গত, মে মাসের এই অপারেশন ছিল পহেলগাম সন্ত্রাস হামলার পর ভারতীয় সেনার পালটা প্রতিক্রিয়া। আদালতের কাছে তাই অনুরোধ ছিল, তাঁকে পুলিশি আত্মসমর্পণ থেকে রেহাই দেওয়া হোক।

কিন্তু বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এদিন সাফ জানিয়ে দেন, “এটা আপনার দায়মুক্তির কোনও কারণ হতে পারে না। ...অভিযোগ অনুযায়ী, যে নৃশংস ভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তা কোনওভাবেই ছাড়যোগ্য নয়।"

এই মামলায় অভিযুক্ত কমান্ডোর বিরুদ্ধে ৩০৪বি ধারা অনুযায়ী মামলা দায়ের হয়েছে, যা পণ-সংক্রান্ত মৃত্যুর ক্ষেত্রে প্রযোজ্য। কমান্ডোর আইনজীবী দাবি করেন, আসল অভিযোগ একটিই— পণ হিসেবে একটি মোটরবাইকের দাবি। এবং সেই অভিযোগ উঠেছে নিহত স্ত্রীর আত্মীয় দুই সাক্ষীর কাছ থেকে, যাঁদের বক্তব্যে বহু অসামঞ্জস্য রয়েছে বলে দাবি তাঁর।

তবুও বিচারপতি বিনোদ চন্দ্রন-সহ দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, হাইকোর্ট আগেই এই আবেদনে স্বস্তি দেয়নি, এবং এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টও আত্মসমর্পণের ক্ষেত্রে ছাড় দিতে নারাজ।

আদালত এদিন জানায়, “আমরা আত্মসমর্পণ থেকে ছাড়ের আবেদন প্রত্যাখ্যান করছি। তবে বিশেষ অনুমতি পিটিশনের প্রেক্ষিতে প্রসিকিউশনের কাছে ছ'সপ্তাহের মধ্যে জবাবদিহি চাওয়া হল।” অভিযুক্ত কমান্ডোর আইনজীবী সময় চাওয়ায় আদালত আত্মসমর্পণের জন্য দু'সপ্তাহ সময় দেয়।


```