Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বন্দে ভারতে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল! ঝাঁসির বিজেপি বিধায়ক পারিচ্ছার বিরুদ্ধে নোটিস

বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীকে মারধরের ঘটনায় ঝাঁসির বিজেপি বিধায়ক রাজীব সিং পারিচ্ছাকে শোকজ নোটিস পাঠাল উত্তরপ্রদেশ বিজেপি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ঘিরে ক্ষোভ ছড়িয়েছে দেশজুড়ে।

বন্দে ভারতে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল! ঝাঁসির বিজেপি বিধায়ক পারিচ্ছার বিরুদ্ধে নোটিস

নোটিস বিজেপি বিধায়ককে।

শেষ আপডেট: 24 June 2025 15:00

দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের এক কোচে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর প্রবল বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের ঝাঁসির বিজেপি বিধায়ক রাজীব সিং পারিচ্ছা। ওই ঘটনার জেরে তাঁকে শোকজ নোটিস পাঠিয়েছে উত্তরপ্রদেশ বিজেপি নেতৃত্ব। ট্রেনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে ক্ষোভ।

ঘটনাটি ঘটেছে ১৯ জুন, ঝাঁসি স্টেশনে। নিউদিল্লি থেকে ভোপালগামী বন্দে ভারত এক্সপ্রেসের কোচে যাত্রী রাজকিশোরকে একদল ব্যক্তি স্যান্ডেল দিয়ে মারধর করেন। সেই মুহূর্তের একটি ১৮ সেকেন্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, পারিচ্ছা পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং পুরো ঘটনাটি ঘটছে তাঁর উপস্থিতিতেই।

জানা গিয়েছে, বিধায়ক রাজীব সিং পারিচ্ছা তাঁর স্ত্রী কমলি সিং (সিট নম্বর ৫০) এবং ছেলে শ্রেয়াংশ সিংয়ের (সিট নম্বর ৫১) সঙ্গে ভ্রমণ করছিলেন। কিন্তু যাত্রী রাজকিশোরের কাছে থাকা ৪৯ নম্বর সিটটি তাঁদের পরিবারের সঙ্গে গায়ে গায়ে ছিল না। বিধায়ক পারিচ্ছা রাজকিশোরকে অনুরোধ করেন সিট বদল করতে। রাজকিশোর রাজি না হওয়াতেই উত্তেজনা ছড়ায়।

ঝাঁসি স্টেশনে ট্রেন থামতেই, বিধায়কের সঙ্গে যুক্ত একদল ব্যক্তি ট্রেনে ওঠেন এবং রাজকিশোরকে চড়-থাপ্পড় ও স্যান্ডেল দিয়ে মারধর করেন। ভিডিওতে তার স্পষ্ট প্রমাণ মিলেছে। যদিও এই ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।

ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির উত্তরপ্রদেশ শাখার সাধারণ সম্পাদক গোবিন্দ নারায়ণ শুক্লা বিধায়ক পারিচ্ছাকে শোকজ নোটিস পাঠান। সেখানে লেখা হয়, “এই ঘটনা গুরুতর শৃঙ্খলাভঙ্গের মধ্যে পড়ে। সাত দিনের মধ্যে আপনি লিখিতভাবে ব্যাখ্যা দিন।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পরে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা গিয়েছে। মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেসের মুখপাত্র মুকেশ নায়ক ইনস্টাগ্রামে ঘটনার নিন্দা করে বলেন, “এটাই কি বিজেপির ‘সুশাসনের’ নমুনা?” তিনি দাবি করেন, বৃদ্ধ যাত্রী রাজকিশোরের নাক দিয়ে রক্ত বের হয়।

যদিও রাজীব পারিচ্ছা দাবি করেছেন, ওই যাত্রীই ‘অশালীন ব্যবহার’ ও ‘বিরক্তি’ সৃষ্টি করেছিলেন। তিনি বলেন, “আমার কোনও ভূমিকা নেই মারধরে।”

ঝাঁসির সরকারি রেল পুলিশ জানিয়েছে, বিধায়ক নিজে একটি নন-কগনাইজেবল রিপোর্ট দাখিল করেছেন। তবে এখনও পর্যন্ত রাজকিশোর কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। তিনি ভোপালে ট্রেন থেকে নামেন এবং অভিযোগ জানাতে অনিচ্ছা প্রকাশ করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


```