Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ইলেকশন নয়, সবসময় ইমোশনাল মোডে থাকি', বিহার-জয় প্রসঙ্গে বিরোধীদের বার্তা মোদীর

তিনি বর্তমান এনডিএ সরকারের মেয়াদে সড়ক, শিক্ষা ও মহিলাদের ক্ষমতায়নে গতি এসেছে বলে দাবি করেন। তাঁর মতে, কেন্দ্র ও রাজ্য—যেই শাসনই হোক না কেন, প্রতিযোগিতা যেন হয় উন্নয়নে, বিবাদে নয়।

'ইলেকশন নয়, সবসময় ইমোশনাল মোডে থাকি', বিহার-জয় প্রসঙ্গে বিরোধীদের বার্তা মোদীর

নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 November 2025 22:50

দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা লেকচারে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ফের তুলে ধরলেন বিহারের (Bihar) অতীত অব্যবস্থা এবং বর্তমান উন্নয়নের কথা। সাংবাদিকতার উৎকর্ষকে সম্মান জানানোর মঞ্চে তাঁর বক্তব্য ছিল ব্যক্তিগত স্মৃতি, রাজনৈতিক ব্যাখ্যা ও সদ্যসমাপ্ত নির্বাচনের পর্যালোচনার এক মিশ্রণ।

প্রধানমন্ত্রীর কথায়, সুশাসনের মূল শক্তি হল সহমর্মিতা, নিত্য প্রচার নয়। এই প্রসঙ্গে তিনি সরাসরি বলেন, “লালু যাদব (Lalu Prasad Yadav) চাইলে বিহারের অনেক পরিবর্তন করতে পারতেন, কিন্তু তিনি ‘জঙ্গলরাজ’-কে (Jungleraaj) বেছে নিয়েছিলেন।'' এই প্রসঙ্গেই ১৯৯০-এর দশকে আইনশৃঙ্খলার বিপর্যয়, অপহরণ, জাতিগত সংঘাত ও ভেঙে পড়া পরিকাঠামোর প্রসঙ্গ টেনে মোদী জানান, সেই সময়ের অস্থিরতা এখনও বহু মানুষের স্মৃতিতে রয়ে গেছে।

এর বিপরীতে তিনি বর্তমান এনডিএ সরকারের (NDA Govt) মেয়াদে সড়ক, শিক্ষা ও মহিলাদের ক্ষমতায়নে গতি এসেছে বলে দাবি করেন। তাঁর মতে, কেন্দ্র ও রাজ্য—যেই শাসনই হোক না কেন, প্রতিযোগিতা যেন হয় উন্নয়নে, বিবাদে নয়।

সদ্য বিহার ভোটে (Bihar Elections) বিজেপির (BJP) সাফল্যের পর একাংশের মন্তব্যকে নিশানা করে মোদী বলেন, “অনেকে বলেন আমি আর বিজেপি নাকি ২৪ ঘণ্টাই নির্বাচনী মোডে (Election Mode) থাকি। তাঁরা জানেন না, আমাদের থাকতে হয় ‘ইমোশনাল মোডে’ (Emotional Mode), নির্বাচনী মোডে নয়।''

তাঁর বক্তৃতায় উঠে আসে প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উল্লেখ। প্রধানমন্ত্রীর দাবি, এই প্রকল্পগুলির ফলে বিহারের গ্রামগুলি বদলে গেছে। রাস্তা, সোলার আলোর সুবিধা পেয়ে এবং দারিদ্র্য থেকে উঠে আসা হাজার হাজার পরিবার আজ নতুন স্বপ্ন দেখছে।

বিহার ভোটের ফলাফলের পরই নয়াদিল্লি থেকে ভাষণ দিয়ে মোদী আগে বলেছিলেন যে, বিকশিত বিহারের জন্য এই ভোট। উন্নয়নের জন্য এই ভোট। এই কাট্টা সরকার (Katta Sarkar) আর আসবে না। বিহারের জনতার কাছে যে আর্জি করেছিলাম, তা ওঁরা মেনেছেন। তাঁর সংযোজন, বিহার দেশের ওইসব রাজ্যের মধ্যে রয়েছে যেখানে যুবসমাজ সবচয়ে বেশি। তারাই বিরোধীদের জঙ্গলরাজকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে।

বিহার জয়ের ভাষণে মোদীর কথায় উঠে আসে 'এম আর ওয়াই ফর্মুলা' (M & Y Formula)। মোদী বলেছেন, বিহারের ভোটদাতাদের ওপর দেশ গর্ব করে। এম আর ওয়াই ফর্মুলা কাজ করেছে। ‘এম’ বলতে মহিলা এবং ‘ওয়াই’ বলতে যুব সমাজকে বুঝিয়েছেন মোদী। তাঁর কথায়, প্রত্যেক ভোটদাতার নিজস্ব মতামত রয়েছে, সেই মত দেওয়া তাদের অধিকার। বিহারে এই কাজটাই শান্ত-সুশৃঙ্খলভাবে হয়েছে।


```