সলিসিটর জেনারেল শুরুতে তাঁর সওয়ালে এও বলেন যে, আইপ্যাক এখনও কোনও অভিযোগ, আবেদন অথবা মামলা দায়ের করেনি।

গ্রাফিক্স দ্য ওয়াল।
শেষ আপডেট: 15 January 2026 13:17
দ্য ওয়াল ব্যুরো: আই-প্যাকের (I-PAC) কলকাতা দফতরে ইডি তল্লাশি (ED Raid) নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি (Supreme Court Hearing) চলছে। এই শুনানিতে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতার (Tushar Meheta) সওয়ালের জবাবে রাজ্যের তরফে বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল (Kapil Sibal) বলেন, দয়া করে ইডির জমা দেওয়া ভিডিও রেকর্ডিং দেখুন। সমস্ত ডিজিটাল ডিভাইস নিয়ে নেওয়া হয়েছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে, তা একতরফা মিথ্যা। ইডি আইপ্যাক অফিসে পৌঁছেছিল সকাল ৬টা ২০ মিনিট নাগাদ। আর মুখ্যমন্ত্রী এসেছেন দুপুর ১২টার সময়। বেরিয়ে গিয়েছেন সওয়া ১২টায়। ১২টা ৫ মিনিট পর্যন্ত ইডি কোনও কিছু বাজেয়াপ্ত করেনি।
সলিসিটর জেনারেল শুরুতে তাঁর সওয়ালে এও বলেন যে, আইপ্যাক এখনও কোনও অভিযোগ, আবেদন অথবা মামলা দায়ের করেনি। যেখানে ওরা বলেছে যে, ওদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। এটাকে নিয়মানুগ তল্লাশির চোখেই দেখছে ওরা। আমরা রাজ্যের অফিসারদের আগে থেকেই তল্লাশির কথা জানিয়েছিলাম। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোনও উৎসাহ নেই। আমরা জানি না, ওদের লুকানোর কিংবা গোপনীয়তার কী ছিল যে, খোদ মুখ্যমন্ত্রী ও গোটা পুলিশ বাহিনীতে নেমে পড়তে হয়েছিল?