Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

হিন্দির বিরুদ্ধে নয়, আপত্তি শুধু চাপিয়ে দেওয়ায়, স্পষ্ট বার্তা উদ্ধব সেনার

রোববার উদ্ধব সেনার তরফে স্পষ্ট করে জানানো হল, তাঁরা হিন্দির বিরোধিতা করছেন না, বরং আপত্তি শুধুমাত্র সেটিকে চাপিয়ে দেওয়ার চেষ্টায়।

হিন্দির বিরুদ্ধে নয়, আপত্তি শুধু চাপিয়ে দেওয়ায়, স্পষ্ট বার্তা উদ্ধব সেনার

উদ্ধব ও সঞ্জয় রাউত

শেষ আপডেট: 6 July 2025 18:28

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে প্রাথমিক স্তরে হিন্দিকে তৃতীয় ভাষা (Hindi Language) হিসেবে বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার নিয়ে বিজয় উৎসবের মঞ্চে যখন উদ্ধব ও রাজ ঠাকরে (Uddhav Thackrey) এক হলেন, তখন থেকেই আলোচনায় উঠে এসেছে ভাষা রাজনীতি। তার পরদিন অর্থাৎ রোববার উদ্ধব সেনার তরফে স্পষ্ট করে জানানো হল, তাঁরা হিন্দির বিরোধিতা করছেন না, বরং আপত্তি শুধুমাত্র সেটিকে চাপিয়ে দেওয়ার চেষ্টায়।

উদ্ধব সেনার সাংসদ সঞ্জয় রাউত এদিন বলেন, “তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের (MK Stalin) মতো আমাদের অবস্থান নয়। তাঁরা যেমন হিন্দি বলবেন না, কাউকে বলতেও দেবেন না, এভাবে আমরা ভাবি না। মহারাষ্ট্রে হিন্দি সিনেমা, নাটক, গান সবই আছে। তাই হিন্দিতে কেউ বলতে চাইলে বলতেই পারে।”

তিনি আরও বলেন, “আমাদের আপত্তি হিন্দিকে প্রাথমিক শিক্ষা স্তরে চাপিয়ে দেওয়ায়। আমরা বলেছি, জোর করে শিখতে বাধ্য করা চলবে না। আমাদের আন্দোলন এখানেই সীমাবদ্ধ।”

শনিবার, প্রায় দু’দশক পর একমঞ্চে এসে ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে একত্র লড়াইয়ের ডাক দেন উদ্ধব ও রাজ ঠাকরে। সেই ঘটনার পরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন তাঁদের অবস্থানকে স্বাগত জানিয়ে লেখেন, “দ্রাবিড় আন্দোলনের দীর্ঘদিনের হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই এখন মহারাষ্ট্রেও প্রবল ঝড় তুলেছে।”

স্টালিনের এই সমর্থনের প্রতিক্রিয়ায় সঞ্জয় রাউতের বক্তব্য, “তাঁর লড়াইয়ের জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তবে আমাদের অবস্থান আলাদা। আমরা ভাষা-বিরোধী নই। বরং চাপিয়ে দেওয়ার বিরোধিতা করছি।


```