Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রায় বিশ বছর পর এক মঞ্চে ঠাকরে ভাইয়েরা! কেন? 'পুনর্মিলন' নিয়ে উত্তর দিলেন উদ্ধব

উদ্ধবের কথায়, “এ তো শুধু ট্রেলার মাত্র। পিকচার অভি বাকি হ্যায়। আমরা এক হয়েছি মারাঠি ভাষা ও মারাঠি গৌরব রক্ষার জন্য।”

প্রায় বিশ বছর পর এক মঞ্চে ঠাকরে ভাইয়েরা! কেন? 'পুনর্মিলন' নিয়ে উত্তর দিলেন উদ্ধব

উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে

শেষ আপডেট: 5 July 2025 14:17

দ্য ওয়াল ব্যুরো: ১৮ বছরের বিরোধ, দূরত্ব ও ঠান্ডা লড়াইয়ে ইতি টেনে এক মঞ্চে ঠাকরে পরিবারের দুই শাখা— উদ্ধব ও রাজ। শনিবার, 'আওয়াজ মরাঠিচা' নামের এক বিজয় সমাবেশে এক হয়ে উদ্ধব ঠাকরে স্পষ্ট ভাষায় জানালেন, “আমরা শুধুই একসঙ্গে হওয়ার জন্যই একত্রিত হইনি, একসঙ্গে থাকার জন্য হয়েছি।”

উদ্ধবের কথায়, “এ তো শুধু ট্রেলার মাত্র। পিকচার অভি বাকি হ্যায়। আমরা এক হয়েছি মারাঠি ভাষা ও মারাঠি গৌরব রক্ষার জন্য।”

সমাবেশে বক্তব্য রাখতে উঠে রাজ ঠাকরে বলেন, “মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এমন একটা কাজ করে দেখালেন, যা আমার কাকা বালাসাহেব ঠাকরেও পারেননি। তা হল আমাকে ও উদ্ধবকে এক মঞ্চে নিয়ে আসা।”

এমন ঐতিহাসিক পুনর্মিলন হয়েছে মূলত মহারাষ্ট্র সরকারের হিন্দি ভাষাকে ঐচ্ছিক তৃতীয় ভাষা হিসেবে চালু করার সিদ্ধান্ত থেকে পিছু হটার প্রেক্ষাপটে। এই সিদ্ধান্ত প্রত্যাহারকে মারাঠি ভাষার জয়ের প্রতীক হিসেবে উদ্‌যাপন করছে দুই দল।

আগামী দিনে মুম্বই-সহ রাজ্যের ২৯টি পুরসভায় ভোট রয়েছে। সেই প্রসঙ্গে উদ্ধব জানান, “মুম্বই পুরসভায় এবং মহারাষ্ট্রের ক্ষমতায় আমরা, আমি আর রাজ একসঙ্গে ফিরব। মারাঠি গৌরবকে আমরা মিলেমিশে প্রতিষ্ঠা করব।”

ওয়ারলির এনএসসিআই ডোমে আয়োজিত এই বিশাল সভায় জড়ো হয়েছিলেন হাজার হাজার মারাঠি অনুরাগী, লেখক, কবি ও দুই দলের সমর্থকেরা। রাজনৈতিক সমীকরণে এটি যে এক গুরুত্বপূর্ণ মোড়, তা আর বলার অপেক্ষা রাখে না। বার্তা মোটামুটি স্পষ্ট যে, ঠাকরে বনাম ঠাকরে আর নয়। মারাঠির ভাষার জন্য যা কিছু, সবটাই একসঙ্গে।


```