Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সিলিন্ডার নিয়ে পথে বসেছেন স্মৃতি, গাইছেন, 'চৌকিদার' কোথায়! অ্যানিমেশন ভিডিওয় হাসির ঝড়

রেল বিক গ্যয়ি, তেল বিক গ্যয়া... রাস্তায় বসে গান গাইছেন স্মৃতি ইরানি! সঙ্গে একটা গ্যাস সিলিন্ডার। গানের লাইনে বলছেন, সব কিছু বিক্রি হয়ে যেতে দেখে খুব খুশি হয়েছেন জেপি নাড্ডা।

সিলিন্ডার নিয়ে পথে বসেছেন স্মৃতি, গাইছেন, 'চৌকিদার' কোথায়! অ্যানিমেশন ভিডিওয় হাসির ঝড়

অ্যানিমেশন ভিডিওতে স্মৃতি ইরানি

শেষ আপডেট: 12 January 2025 22:48

দ্য ওয়াল ব্যুরো: রেল বিক গ্যয়ি, তেল বিক গ্যয়া... রাস্তায় বসে গান গাইছেন স্মৃতি ইরানি! সঙ্গে একটা গ্যাস সিলিন্ডার। গানের লাইনে বলছেন, সব কিছু বিক্রি হয়ে যেতে দেখে খুব খুশি হয়েছেন জেপি নাড্ডা। আরও বলছেন সে গানে, মূল্যবৃদ্ধির চোটে হাহাকার করছে মানুষ। কোথায় শুয়ে আছেন 'চৌকিদার'?

না, স্মৃতি ইরানি মোটেও এমনটা করেনি। কিন্তু এমনই একটা অ্যানিমেশন ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি কে তৈরি করেছেন, তা অবশ্য বোঝা যায়নি। তবে আইনজীবী প্রশান্ত ভূষণ-সহ অনেকেই শেয়ার করেছেন নিজেদের হ্যান্ডেলে, যার ফলে এটি ভাইরাল হয়ে গেছে খুব তাড়াতাড়ি। 

ভিডিওটি আদতে সরকারের সমালোচনা করে বানানো হলেও, তা এতই মজার এবং কৌতুকের, যে দেখার পরে না হেসে উপায় নেই। তবে হাসির আড়ালে আছে কঠোর সত্য ও জরুরি প্রশ্ন। রেল থেকে শুরু করে এরোপ্লেন-- সব কিছুর যে বেসরকারিকরণ এবং পাশাপাশি লাগাতার যে বেড়ে চলেছে নিত্যপণ্যের দাম, তার শেষ কোথায়!


```