Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভোট চুরি: রাহুলকে 'পাশ মার্ক' দিলেন প্রশান্ত কিশোর, অভিযোগে গলা মেলালো বহু দল

পাল্টা সরব হয়েছেন বিজেপি নেতারা। কেন্দ্র থেকে রাজ্যের মন্ত্রী, রাজ্যে রাজ্যে পদ্ম শিবিরের নেতারা সদলবলে নেমে পড়েছেন রাহুলকে পাল্টা আক্রমণ শানাতে। 

ভোট চুরি: রাহুলকে 'পাশ মার্ক' দিলেন প্রশান্ত কিশোর, অভিযোগে গলা মেলালো বহু দল

প্রশান্ত কিশোর এবং রাহুল গান্ধী

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 6 November 2025 08:07

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ভোট চুরির (Vote Theft) অভিযোগ তুলে আগেই শোরগোল ফেলে দিয়েছেন কংগ্রেস নেতার রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election 2025) প্রথম দফার ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে বিজেপির (BJP) বিরুদ্ধে রাহুলের তোলা ভোট চুরির নয়া অভিযোগকে হাতিয়ার করে পদ্ম শিবিরকে আক্রমণ জোরালো করেছে বিরোধী পক্ষ। ‌

অন্যদিকে পাল্টা সরব হয়েছেন বিজেপি নেতারা (BJP Leaders)। কেন্দ্র থেকে রাজ্যের মন্ত্রী, রাজ্যে রাজ্যে পদ্ম শিবিরের নেতারা সদলবলে নেমে পড়েছেন রাহুলকে পাল্টা আক্রমণ শানাতে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপির প্রথম সারির নেতা অনুরাগ ঠাকুর লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ দলীয় স্বার্থে কংগ্রেস নেতা দেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে বাকি বিশ্বকে সন্দিহান করে তুলছেন।

বুধবার রাহুল গান্ধী (Rahul Gandhi) তৃতীয় দফায় ভোটার তালিকা নিয়ে মুখর হয়েছেন। একাধিক রাজ্যে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে তিনি দাবি করেছেন বিজেপির বিজয়ের পেছনে রয়েছে বড় ধরনের নির্বাচনী কারচুপি।‌

রাহুলের অভিযোগ নিয়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং অবাক করা প্রতিক্রিয়া এসেছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) কাছ থেকে। বিহারের এই নির্বাচনে প্রশান্তের জন সুরাজ পার্টির (JSP) এবারই প্রথম বিধানসভা ভোটে লড়াই করছে। ‌রাহুল গান্ধীর অভিযোগ ন্যায্য এবং নির্বাচন কমিশনের জবাবদিহি করা উচিত বলে বুধবার বেশি রাতে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন প্রশান্ত।

ভোট কুশলী হিসেবে প্রশান্ত কিশোর কখনই রাহুল গান্ধীকে নেতা হিসেবে পাশ মার্ক দেননি। এমনকি বিহারের রাহুলের ভোট অধিকার যাত্রা নিয়েও প্রশ্ন তুলেছিলেন প্রশান্ত। ‌বুধবার রাতে তিনি বলেছেন, রাহুল গান্ধী ভোট চুরি যে অভিযোগ তুলেছেন তা গুরুতর। ‌এর তদন্ত হওয়া উচিত। এবং নির্বাচন কমিশনকে সব স্পষ্ট করতে হবে।

তবে  বলেছেন, বিহারে বিজেপি ভোট চুরি করতে পারবে না। এই রাজ্যে রাজনৈতিক দলগুলি অত্যন্ত সচেতন এবং নির্বাচন প্রক্রিয়ার দিকে তাদের কঠোর নজর রয়েছে।

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণও কংগ্রেস নেতার অভিযোগকে মান্যতা দিয়ে বলেছেন, ভারতে নির্বাচন এক গুরুতর প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। প্রসঙ্গত এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে চলমান মামলায় এই নামজাদা আইনজীবী একাধিক মামলাকারীর হয়ে সওয়াল করেছেন। তাঁর বক্তব্য নির্বাচন কমিশন ভারত সরকারের হয়ে কাজ করছে। ‌ভোটার তালিকা সংশোধনে তারা নাগরিকত্ব যাচাইকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে। এটা বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের এজেন্ডা।

রাহুল গান্ধীর অভিযোগকে গুরুতর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্যসভার উপনেতা সাগরিকা ঘোষ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ভোটারদের আস্থা হারিয়েছে। শিবসেনা (ইউবিটি)-র নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, বিগত কয়েকটি নির্বাচনে পরিকল্পিতভাবে মানুষের মতামতকে ছিনিয়ে নেওয়া হয়েছে।

রাহুল গান্ধীর অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তাঁর বক্তব্য, লোকসভার বিরোধী দলনেতা ভারতের নির্বাচনী ব্যবস্থার কালো দিকগুলি ফাঁস করে দিয়েছেন। প্রসঙ্গত এসআইআর ঠেকাতে সোমবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তামিলনাড়ু সরকার। দেশে এখন যে ১২ রাজ্যে এসআইআর হচ্ছে তার মধ্যে তামিলনাড়ু রয়েছে।

বিজেপির তরফে বুধবার রাত থেকেই পাল্টা প্রচার শুরু হয়েছে। ‌হরিয়ানার প্রাক্তন মন্ত্রী অনিল ভিজ কংগ্রেস নেতাকে আক্রমণ করে বলেছেন, তিনি এখন পরাজয়ের কারণ নিয়ে পাল্টা যুক্তি সাজাচ্ছেন। প্রসঙ্গত বছরের গোড়ায় হরিয়ানা বিধানসভার নির্বাচনে বিজেপি ক্ষমতা ধরে রাখে। ওই রাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি সংবাদ মাধ্যমেও তুমুল চর্চা হয়। প্রাক নির্বাচনী সমীক্ষাগুলিতে দেখা গিয়েছিল সেখানে বিপুল ব্যবধানে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। ‌বাস্তবে হয় উল্টোটি। রাহুল গান্ধী বুধবার তথ্য-প্রমাণ দিয়ে দেখিয়েছেন হরিয়ানায় কীভাবে ভোট চুরি হয়েছিল। তাঁর অভিযোগ নিয়ে বুধবার নির্বাচন কমিশন কোনও প্রতিক্রিয়া দেয়নি।


```