প্রশান্ত এই প্রশ্নের জবাবে দাবি করেছেন শুধু গত তিন বছরেই তিনি নির্বাচন সংক্রান্ত পরামর্শ দিয়ে ২৪১ কোটি টাকা রোজগার করেছেন। এরমধ্যে একত্রিশ কোটি টাকা জিএসটি এবং কুড়ি কোটি কোটি আয়কর বাবদ দিয়েছেন। এছাড়া ৯৮ কোটি টাকা দিয়েছেন নিজের দলকে। প্রশান্ত দাবি করেন তার দলের খরচ খরচা যে কেউ খতিয়ে দেখতে পারেন।
.jpeg.webp)
শেষ আপডেট: 4 October 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে ২৪৩ আসনেই প্রার্থী দিচ্ছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের নতুন দল জন সুরাজ পার্টি। ভোট কুশলী কিশোর জানিয়েছেন তাঁর দল অন্য কোনও পার্টির সঙ্গে বোঝাপড়ায় যাচ্ছে না। তার বক্তব্য এনডিএ এবং ইন্ডি জোট দুটোই দুর্নীতিবাজদের সমাবেশ। নির্বাচনে তারা কোটি কোটি টাকা খরচ করবে। প্রশান্তকে প্রশ্ন করা হয়েছিল, এক বছর হল দল গড়েছেন তিনি। তাঁর দলের প্রচারেও জৌলুস কম নয়। বিপুল টাকা খরচ করা হচ্ছে ভোটকে সামনে রেখে। নতুন দলকে এত টাকা দিচ্ছে কারা?
প্রশান্ত এই প্রশ্নের জবাবে দাবি করেছেন শুধু গত তিন বছরেই তিনি নির্বাচন সংক্রান্ত পরামর্শ দিয়ে ২৪১ কোটি টাকা রোজগার করেছেন। এরমধ্যে একত্রিশ কোটি টাকা জিএসটি এবং কুড়ি কোটি কোটি আয়কর বাবদ দিয়েছেন। এছাড়া ৯৮ কোটি টাকা দিয়েছেন নিজের দলকে। প্রশান্ত দাবি করেন তার দলের খরচ খরচা যে কেউ খতিয়ে দেখতে পারেন।
একটি সাক্ষাৎকারে ভোট কুশলী এবং জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত দুর্নীতি নিয়ে বিহার বিজেপিকে তীব্র নিশানা করেছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিহারে আরজেডির মতো দল রয়েছে যে পার্টির প্রধান লালুপ্রসাদ যাদব পশু খাদ্য কেলেঙ্কারির মামলায় জেল খেটেছেন। তাঁর পুত্র তেজস্বী যাদবের বিরুদ্ধে গুচ্ছ দুর্নীতির অভিযোগে মামলা বিচারাধীন। লালুর পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে আর্থিক নয় ছয় এর অভিযোগ আছে। অন্যদিকে কংগ্রেস বরাবর দুর্নীতির সঙ্গে জড়িয়ে। তারপরও প্রশান্ত কেন বিহারে বিজেপিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বলছেন? বিহারের আসন্ন বিধানসভার নির্বাচনে তৃতীয় পক্ষ হিসেবে বিবেচিত জন সুরাজ পার্টির প্রধান বলেছেন, বিজেপির দুর্নীতির সঙ্গে আরজেডি এবং কংগ্রেসের কোন মিল নেই। পদ্মপার্টি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রশান্ত নিশানা করেছেন নিতীশ কুমারের দলকেও। বলেছেন, নীতীশ তিনটি 'সি' নিয়ে বড়াই করতেন। বলতেন তাঁর শাসনে করাপশন, ক্রাইম এবং কমিউনালিজমের কোন ষও স্থান নেই। প্রশান্তের বক্তব্য, নীতীশ কোন 'সি'
রক্ষা করতে পারেননি। বিজেপি ও জেডিউর দুর্নীতি মাত্রা ছাড়িয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেহাল। চুরি ডাকাতি অপহরণ নৃত্যদিনের ঘটনা। সেই সঙ্গে নীতীশের নতুন করে বিজেপির হাত ধরাকে সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষ বলে উল্লেখ করেছেন প্রশান্ত।