Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তামিলনাড়ু নির্বাচনে প্রার্থী ঘোষণা টিভিকে-র, দু'টি গুরুত্বপূর্ণ আসন থেকে লড়বেন বিজয় নিজে

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল টিভিকে। দুই গুরুত্বপূর্ণ আসন থেকে লড়ছেন বিজয়।

তামিলনাড়ু নির্বাচনে প্রার্থী ঘোষণা টিভিকে-র, দু'টি গুরুত্বপূর্ণ আসন থেকে লড়বেন বিজয় নিজে

বিজয় থালাপতি

গার্গী দাস

শেষ আপডেট: 29 March 2026 12:41

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর (Tamil Nadu) আসন্ন বিধানসভা ভোটে (Assembly Election) বড় চমক। অভিনেতা-রাজনীতিক বিজয় (Vijay) লড়বেন পেরাম্বুর (Perambur) ও ত্রিচি ইস্ট (Trichy East) কেন্দ্র থেকে। নিজের দল তামিলাগা ভেট্রি কাঝাগমের (Tamilaga Vettri Kazhagam) প্রার্থীদের নাম ঘোষণা করে ভোটারদের উদ্দেশে স্পষ্ট বার্তা, “একবার সুযোগ দিন, হুইসেলেই (whistle symbol) আসবে বিপ্লব। হবে বিরাট পরিবর্তন।”

রবিবার প্রার্থী তালিকা প্রকাশের সময় বিজয় বলেন, “এটা শুধু প্রার্থীদের নাম ঘোষণা নয়, এরা জনগণের রক্ষক (protectors)। আমাদের প্রার্থীরা সাধারণ মানুষ, কোনও হেভিওয়েট (heavyweight) নন।” একইসঙ্গে ভোটারদের কাছে আবেদন, তাঁকে এবং দলের অন্য প্রার্থীদের আলাদা করে না দেখে একইভাবে সমর্থন করতে।

২৩ এপ্রিল (April 23) এক দফায় ২৩৪টি আসনে ভোটগ্রহণ হবে তামিলনাড়ুতে। এই নির্বাচনে শাসক দল ডিএমকে (DMK)-র সামনে চতুর্মুখী লড়াই। একদিকে এআইএডিএমকে (AIADMK) ও বিজেপির (BJP) জোট, অন্যদিকে বিজয়ের টিভিকে (TVK)-র অভিষেক, সঙ্গে রয়েছে এস রামদোসের (S Ramadoss) পিএমকে (PMK) এবং শশীকলা (Sasikala)-ঘনিষ্ঠ শিবিরের জোট, যা চতুর্থ ফ্রন্ট (fourth front) তৈরি করেছে।

বিজয় যে দুই কেন্দ্র থেকে লড়ছেন, সেগুলি বর্তমানে ডিএমকের দখলে। পেরাম্বুরের বিধায়ক আর ডি শেখর (RD Sekar) এবং ত্রিচি ইস্টে ইনিগো এস ইরুদয়ারাজ (Inigo S Irudayaraj)। তবে বিজয়ের দাবি, “এই লড়াই আসলে দুই মেরুর, আমাদের মানুষের জোট (people’s alliance) বনাম এম কে স্ট্যালিনের (MK Stalin) জোট।”

ভোট ময়দানে ডিএমকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির (corruption) অভিযোগ তোলেন তিনি। সরাসরি নাম না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বলেন, “এক ডিএমকে প্রার্থী জেলে (jail) গিয়েছিলেন, আবার ফিরে এসেছেন, বুঝে নিন কে।” একইসঙ্গে একাধিক প্রতিশ্রুতি দেন। তাঁর দাবি, তামিলনাড়ুকে মাদকমুক্ত (drug-free) করা হবে, ২৯ বছর বয়সের পর চাকরি না পাওয়া যুবকদের মাসিক ভাতা (monthly assistance) দেওয়া হবে এবং সরকারি চাকরিতে স্বচ্ছতা (transparency) ও জবাবদিহির (accountability) জন্য আইন আনা হবে দ্রুত।

প্রার্থী তালিকায় বিজয় ছাড়াও নজরকাড়া নাম রয়েছে। ভি এস বাবু (VS Babu) লড়বেন কোলাথুরে (Kolathur) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বিরুদ্ধে। চেপকে (Chepauk) উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের (Udhayanidhi Stalin) বিরুদ্ধে টিভিকে প্রার্থী হয়েছেন সেলভম (Selvam)। ভিল্লিভাক্কমে (Villivakkam) লড়বেন আধব অর্জুনা (Aadhav Arjuna), আর গোবিচেট্টিপালায়মে (Gobichettipalayam) প্রার্থী করা হয়েছে সেঙ্গোট্টাইয়নকে (Sengottaiyan)।

প্রথম নির্বাচনী লড়াইতেই বড় বাজি ধরলেন বিজয়। এখন দেখার, ভোটবাক্সে (ballot box) কতটা সাড়া পায় তাঁর ‘হুইসেল বিপ্লব’।


```