Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

কারুরের পদপিষ্টের ঘটনায় বিজয়কে ডেকে পাঠাল সিবিআই, ১২ জানুয়ারি হাজিরা দিতে হবে

গত ২৭ সেপ্টেম্বর কারুরে বিজয়ের একটি রাজনৈতিক সভায় ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। সরকারি হিসেবে ওই ঘটনায় মৃত্যু হয় ৪১ জনের, আহত হন অন্তত ৬০ জন।

কারুরের পদপিষ্টের ঘটনায় বিজয়কে ডেকে পাঠাল সিবিআই, ১২ জানুয়ারি হাজিরা দিতে হবে

বিজয়কে ডেকে পাঠাল সিবিআই

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 January 2026 17:19

দ্য ওয়াল ব্যুরো: কারুরের পদপিষ্টের (Karur Stampede) ঘটনার তদন্তে টিভিকে প্রধান বিজয়কে (Vijay) ডেকে পাঠাল সিবিআই (CBI)। সোমবার, ১২ জানুয়ারি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশেই এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে গিয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর কারুরে বিজয়ের একটি রাজনৈতিক সভায় ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। সরকারি হিসেবে ওই ঘটনায় মৃত্যু হয় ৪১ জনের, আহত হন অন্তত ৬০ জন। অভিযোগ, প্রায় ১০ হাজার লোক ধরার ক্ষমতাসম্পন্ন একটি জায়গায় প্রায় ৩০ হাজার মানুষ জমায়েত হয়েছিলেন। নিরাপত্তা সংক্রান্ত একাধিক নিয়ম মানা হয়নি, খাবার ও পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না— যা পরিস্থিতি আরও জটিল করে তোলে বলে তদন্তকারীদের মত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন দুপুর ১২টায় বিজয়ের সভাস্থলে পৌঁছনোর কথা থাকলেও তিনি যান প্রায় সন্ধ্যা ৭টা নাগাদ। ততক্ষণে ভিড় অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। তাঁর প্রচার বাস আসার সময় নতুন করে ভিড় ঢোকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। বহু মানুষ গাছ, বাড়ির ছাদ এমনকি বিদ্যুতের তারেও উঠে পড়েন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয় প্রশাসনকে। বিজয় পৌঁছনোর পর তাঁকে নজরে আনতে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, প্রচার বাস লক্ষ্য করে ছোড়া হয় চপ্পলও। এই বিশৃঙ্খলার মধ্যেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পুলিশ।

ঘটনার পরের দিনই বিজয় ঘোষণা করেন, মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে এবং আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে তাঁর রাজ্যজুড়ে রাজনৈতিক সফর স্থগিত করা হয়। এই ঘটনার দায়ে টিভিকে-এর কারুর পশ্চিম জেলা সম্পাদক মথিয়াঝাগনকে গ্রেফতার করা হলেও পরে আদালত তাঁর বিচারবিভাগীয় হেফাজত বাড়াতে না চাওয়ায় তিনি মুক্তি পান।

পদপিষ্টের ঘটনার এক মাসেরও বেশি সময় পরে, রাজনৈতিক চাপ ও সমালোচনার মধ্যে বিজয় চেন্নাই সংলগ্ন মামল্লাপুরমের একটি রিসর্টে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি ঘটনার জন্য ক্ষমা চান এবং তৎক্ষণাৎ কারুরে যেতে না পারার জন্য অনুতাপ প্রকাশ করেন। পরিবারগুলিকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনাদের সঙ্গে দেখা করতে না পারার অপরাধবোধ আমাকে তাড়া করছিল। আজ আপনাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, এবার সামনে এগোনো সম্ভব।”


```