গুজরাতের গৃহমন্ত্রী হর্ষ সংভী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত ১২ জুন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি (Gujarat Ex CM Vijay Rupani) আমদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃতদেহের সঙ্গে ডিএনএ মিলে গিয়েছে।'
.jpg.webp)
ফাইল চিত্র
শেষ আপডেট: 15 June 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ থেকে লন্ডনগামী অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার বিমানে (Ahmedabad Plane Crash) ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি (Vijay Rupani)। এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই নিশ্চিত করেছে একজন যাত্রী ছাড়া আরও কেউই বেঁচে নেই। এবার দেহ শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করে বিজয় রুপানির মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
গুজরাতের গৃহমন্ত্রী হর্ষ সংভী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত ১২ জুন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি (Gujarat Ex CM Vijay Rupani) আমদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃতদেহের সঙ্গে ডিএনএ মিলে গিয়েছে।'
প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩২ টি মৃতদেহের ডিএনএ মিলেছে। তারমধ্যে ১৪ টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অ্যাডিশনাল সিভিল সুপারিন্টেনডেন্ট ডঃ রাজনীশ পাটিল বলেন, 'বিমানের যাত্রীদের মধ্যে অনেকেই উদয়পুর, ভাদোদরা, খেদা, মেহসানা, আরভাল্লি, আমদাবাদ এবং বোটার জেলার বাসিন্দা ছিলেন।"
গত বৃহস্পতিবার দুপুর ১টা ১৭ নাগাদ আমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাওয়ার সময় দুর্ঘটনাটি হয়। টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই জুনিয়র চিকিৎসকদের হস্টেলে ভেঙে পড়ে বিমানটি।
একবার নয়, পরপর দু’বার সফরের দিন বদল করেছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি (Gujarat Ex CM Vijay Rupani)। শেষমেশ ১২ জুন আমদাবাদের সেই অভিশপ্ত বিমানে (Ahmedabad Plane Crash) উঠেছিলেন তিনি। সেই বিমানই টেক-অফ করার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে। মৃত্যু হয় ২৪১ জন যাত্রীর, তাঁদের মধ্যে ছিলেন রুপানিও।
প্রথমে ১৯ মে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছিলেন রুপানি। সে দিন এয়ার ইন্ডিয়ার AI171 ফ্লাইটের টিকিট কেটেছিলেন তিনি। ফেরার কথা ছিল ২৫ জুন। পরে ওই টিকিট বাতিল (Ticket Cancelled) করে রুপানি ৫ জুনের জন্য ফের বুকিং করেন। তবে কোনও এক কারণে শেষ মুহূর্তে সেই টিকিটও বাতিল করেন তিনি। শেষমেশ তৃতীয়বার ১২ জুনের ফ্লাইটের টিকিট কেটেছিলেন রুপানি। তাঁর সিট নম্বর ছিল ২ডি।
স্ত্রী ও কন্যার সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন বিজয় রুপানি। তবে ঠিক কী কারণে তিনি পরপর ২ বার টিকিট বাতিল করেছিলেন তা স্পষ্ট না হলেও ঘনিষ্ঠ মহল বলছে, পয়া নম্বরের ওপর ভরসা করেই তিনি এটা করেছিলেন। ঘনিষ্ঠরা জানাচ্ছেন, '১২০৬' ছিল তাঁর কাছে সৌভাগ্যের সমান। সেই কারণে বছরের ষষ্ঠ মাস জুনের ১২ তারিখ তিনি পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বলে ঠিক করেন। কিন্তু ভাগ্যের পরিহাসে '১২০৬'-তেই লন্ডনগামী বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।