Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটার অধিকার যাত্রায় বুলেট চালালেন রাহুল-তেজস্বী, টিটকিরি দিতে ছাড়লেন না তেজপ্রতাপ

শনিবার কাটিহারে সমাবেশে রাহুল অভিযোগ করেন, বিহারে ভোট চুরি করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা চলছে।

ভোটার অধিকার যাত্রায় বুলেট চালালেন রাহুল-তেজস্বী, টিটকিরি দিতে ছাড়লেন না তেজপ্রতাপ

বুলেট চালালেন তেজস্বী-রাহুল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 24 August 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: বিহারের ভোটার (Bihar Voter List) তালিকায় অনিয়মের অভিযোগ ঘিরে চলছে বিরোধীদের ১৬ দিনের ‘ভোটার অধিকার যাত্রা’ (Voter Adhikar Yatra)। রবিবার সেই যাত্রায় নজর কাড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। পুরনিয়ায় বুলেট চড়ে রোড শো করলেন তাঁরা।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীকে একসঙ্গে মোটরসাইকেলে চেপে আরারিয়া যেতে দেখে রাস্তায় ভিড় জমায় সাধারণ মানুষ। এই যাত্রা ১৭ অগস্ট সাসারাম থেকে শুরু হয়েছে। প্রায় ১,৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে ১৬ দিনে ২০ জেলারও বেশি জায়গায় পৌঁছবেন দুই নেতা। ১ সেপ্টেম্বর পাটনায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই কর্মসূচি।

শনিবার কাটিহারে সমাবেশে রাহুল অভিযোগ করেন, বিহারে ভোট চুরি করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা চলছে। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই গরিবদের জন্য সুযোগের দরজা বন্ধ হয়ে গিয়েছে।

এর মাঝেই ক্ষোভ উগরে দেন আরজেডির বিদ্রোহী মুখ, প্রাক্তন বিধায়ক তেজপ্রতাপ যাদব। ছোট ভাই তেজস্বী এবং রাহুলকে কটাক্ষ করে তিনি বলেন, “নির্বাচনের সময়ে সবাই নিজের স্বার্থ দেখে। এরা বাইকে ঘুরছে, এসি গাড়িতে চড়ে বেড়াচ্ছে, অথচ সাধারণ মানুষের হাতটাও ধরছে না। নিজেদের জননেতা বলে দাবি করে অথচ মাটির মানুষ থেকে দূরে থাকছে।” তাঁর কথায়, “কে আসল ‘দ্বিতীয় লালু’, তা বিহারের মানুষ জানেন।”

অন্যদিকে, বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা অভিযোগ তুলেছেন, রাহুল-তেজস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অসম্মান দেখাচ্ছেন। তাঁর কথায়, “একদিকে মোদীজি ও নীতীশ কুমার উন্নয়নের গতি বাড়াচ্ছেন, অন্যদিকে সোনার চামচ মুখে জন্মানো নেতারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করছেন।”

আরেক উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর মন্তব্য, “আজকাল রাজপুত্রেরা রাস্তায় ঘুরছেন। কারও বাবা ১৫ বছর মুখ্যমন্ত্রী ছিলেন, কারও মাও মুখ্যমন্ত্রী হয়েছেন। এটাই তো পরিবারতন্ত্রের রাজনীতি।” রাহুলের যাত্রা প্রসঙ্গে তাঁর কটাক্ষ, “যাত্রা শুরু হওয়ার দিন পতাকা উড়িয়েছিলেন কে? লালুপ্রসাদ যাদব। তাঁর অনুমতি ছাড়া কিছুই হয়নি।”


```