ড্রোন উড়িয়ে (Drone) ছবি তোলা, ভিডিও করা, শত্রুপক্ষকে উচিত জবাব দিতে হামলা চালানো, এমন সবই নতুন কিছু নয়। কিন্তু ট্রেন সাফাইয়েও (Train Cleaning) যে এই যন্ত্রের জুড়ি মেলা ভার।

ড্রোন উড়িয়ে ট্রেনের কামরা সাফ
শেষ আপডেট: 2 June 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: ড্রোন উড়িয়ে (Drone) ছবি তোলা, ভিডিও করা, শত্রুপক্ষকে উচিত জবাব দিতে হামলা চালানো, এমন সবই নতুন কিছু নয়। কিন্তু ট্রেন সাফাইয়েও (Train Cleaning) যে এই যন্ত্রের জুড়ি মেলা ভার, সেটাই প্রমাণ হল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral) হওয়া একটি ভিডিওয়। মজা করে বললে বলাই যায়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবেতেই ড্রোন।
In a first-of-its-kind move, NFR used drones to clean Kamakhya Station, Assam!
Benefits:
- Efficiency and precision in cleaning
- Reaches tough spots on coaches & station structures
A smart leap toward hygienic & cleaner Railways! ✨🚄 pic.twitter.com/KkOfjMjh6L— Ministry of Railways (@RailMinIndia) April 26, 2025
আসলে যেহেতু ট্রেনের উঁচু জায়গাগুলো পরিষ্কার করতে খানিকটা সমস্যা হয়, তাই কসরত কমাতে প্রযুক্তির (Technology) ব্যবহার শুরু করেছে ভারতীয় রেল। ড্রোন উড়িয়ে ট্রেন পরিষ্কার হয়ে উঠেছে যথেষ্ট সহজসাধ্য। আর সেই ভিডিওই এখন ভাইরাল (Viral)।
ভারতীয় রেলের (Indian Railway) পোস্ট করা সেই ভিডিওয় দেখা গিয়েছে, রেল কর্মীরা ড্রোন উড়িয়ে বগির বাইরের উঁচু দিকটা পরিষ্কার করছেন। ড্রোনের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে সরু একটি পাইপ। সেখান থেকে সাবানজল বেরিয়ে ধুয়ে দিচ্ছে রেলের কামরাগুলি। এবং সেটি নিয়ন্ত্রণ করছেন রেলেরই এক সাফাইকর্মী।
1.1 Indian Railways is now using drones to clean train coaches—this is the face of a New India, driven by self-reliant technology.
For a nation's progress, modern & advanced machinery is essential. pic.twitter.com/gPzOoTvHYT— Dilip Ghosh (Modi Ka Parivar) (@DilipGhoshBJP) May 22, 2025
রেল মন্ত্রকের (Ministry of Railway) তরফে জানানো হয়েছে ভিডিওটি অসমের কামাখ্যা স্টেশনের। ঘটনা ১২ মে-এর। সেখানে ড্রোনের সাহায্যে বেশ কয়েকটি কামরা পরিষ্কার করা হচ্ছিল। পদ্ধতিটি যতটা সহজসাধ্য, ততটাই কম সময়ে অনায়াসে ধুয়ে সাফ হয়ে যাচ্ছে কামরা উপর। ফলে সাফাইকর্মীদের উঁচুতে উঠে আর পরিষ্কার করার কোনও ঝুঁকি থাকে না।