পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Pak Spy) অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা (Jyoti Malhotra)। জ্যোতি-কাণ্ড ইতিমধ্যেই দেশ জুড়ে হইচই ফেলেছে। প্রতিনিয়ত উঠে আসছে নতুন নতুন তথ্য। সেই আবহেই এবার পাকিস্তানি গুপ্তচর-যোগের অভিযোগে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হল। উত্তরপ্রদেশের বারাণসী থেকে গ্রেফতার হয়েছেন তুফাইল নামে এক তরুণ।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Pak Spy) অভিযোগে ধৃত তুফাইল।
শেষ আপডেট: 22 May 2025 22:18
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Pak Spy) অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা (Jyoti Malhotra)। জ্যোতি-কাণ্ড ইতিমধ্যেই দেশ জুড়ে হইচই ফেলেছে। প্রতিনিয়ত উঠে আসছে নতুন নতুন তথ্য। সেই আবহেই এবার পাকিস্তানি গুপ্তচর-যোগের অভিযোগে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হল। উত্তরপ্রদেশের বারাণসী থেকে গ্রেফতার হয়েছেন তুফাইল নামে এক তরুণ।
উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন (UP Police) শাখা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানি সেনার এক জওয়ানের স্ত্রীর সঙ্গে আলাপ ছিল অভিযুক্তের। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য পাকিস্তানে (pakistan) পাচারের অভিযোগ রয়েছে তুফাইলের (Tufail) বিরুদ্ধে।
তদন্তে জানা গিয়েছে, নাফিসা নামে এক পাকিস্তানি মহিলার সঙ্গে তুফাইলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। নাফিসার স্বামী পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত। ওই মহিলার স্বামী পাকিস্তানি সেনায় কর্মরত। অভিযুক্তের মোবাইল এবং সিমকার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশের ধারণা, প্রায় ৬০০ পাকিস্তানির সঙ্গে যোগাযোগ ছিল তুফাইলের। তাছাড়াও বারাণসীর রাজঘাট, নমো ঘাট, জ্ঞানব্যাপি, বারাণসী রেলস্টেশন এমনকি নয়াদিল্লির লাল কেল্লা-সহ ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানের ছবি পাকিস্তানিদের পাঠিয়েছিলেন তুফাইল।
এছাড়াও বেশ কিছু সন্দেহজনক হোয়াটসঅ্যাপ গ্রুপেরও সদস্য ছিলেন তিনি। সেখানে তুফাইল পাকিস্তানের মৌলবাদী দল তেহরিক-ই-লাব্বাইক গোষ্ঠীর নেতা মৌলানা সাদ রিজভির ভিডিও শেয়ার করতেন বলে অভিযোগ রয়েছে।
বস্তুত, অপারেশন সিঁদুরের পর থেকেই সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি নিয়েছে ভারত। ইতিমধ্যেই পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে তিন দিনে এখনও অবধি মোট ১১ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। যাঁদের মধ্যে কেউ পরিচিত ইউটিউবার, কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী, কেউ আবার পড়ুয়া, ব্যবসায়ী।