Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

দিল্লি এবার হাতের নাগালে! পুরুলিয়া-আনন্দ বিহার 'বন্দে ভারত' ট্রেনের অনুমোদন দিল রেলমন্ত্রক

পুরুলিয়া থেকে দিল্লির আনন্দ বিহার পর্যন্ত নতুন সাপ্তাহিক বন্দে ভারত ট্রেন চালুর অনুমোদন দিল রেলমন্ত্রক। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর অনুরোধে মিলল সবুজ সংকেত।

দিল্লি এবার হাতের নাগালে! পুরুলিয়া-আনন্দ বিহার 'বন্দে ভারত' ট্রেনের অনুমোদন দিল রেলমন্ত্রক

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 February 2026 21:41

দ্য ওয়াল ব্যুরো: পুরুলিয়া থেকে দিল্লির আনন্দ বিহার পর্যন্ত নতুন একটি বন্দে ভারত ট্রেন চালুর অনুমোদন মিলল। সাপ্তাহিক ভিত্তিতে এই ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রেলমন্ত্রীর স্বাক্ষর করা একটি চিঠি, যেখানে পুরুলিয়া–আনন্দ বিহার এক্সপ্রেস নতুন সাপ্তাহিক ট্রেন চালুর অনুমোদনের কথা উল্লেখ রয়েছে। চিঠিতে তিনি বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে জানান, জনসুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে রেলমন্ত্রী লেখেন, পূর্বে হওয়া আলোচনার ভিত্তিতে আনন্দ বিহার থেকে পুরুলিয়ার মধ্যে নতুন ট্রেন পরিষেবা চালুর প্রস্তাব বিবেচনা করা হয়। পর্যালোচনার পর সাপ্তাহিক ট্রেন চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

জ্যোতির্ময় সিং মাহাতোর অনুরোধেই এই ট্রেনের অনুমোদন মিলেছে বলে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে পুরুলিয়া ও আশপাশের এলাকার যাত্রীদের দিল্লিগামী সরাসরি ট্রেন পরিষেবার দাবি ছিল। নতুন এই বন্দে ভারত ট্রেন চালু হলে পর্যটন, ব্যবসা ও চিকিৎসার মতো বিভিন্ন প্রয়োজনে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত দেশের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। সেই উত্তেজনার মধ্যেই আবার সামনে এল ভিন্ন ছবি—দুটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা বন্ধ হতে চলেছে। একই সঙ্গে রেল মন্ত্রক নতুন একটি বন্দে ভারত ট্রেন চালুর ঘোষণাও করেছে। ফলে একদিকে যেমন নতুন সংযোগের দিগন্ত খুলছে, অন্যদিকে তেমনই বন্ধ হচ্ছে পুরনো দুটি রুট।

রেল মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চলবে রাজস্থান ও গুজরাটের মধ্যে। উদয়পুর সিটি থেকে আসারওয়া (আহমেদাবাদ) পর্যন্ত ছুটবে এই সেমি-হাইস্পিড ট্রেন। এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর পশ্চিম রেলওয়ে (এনডব্লিউআর)-কে। উত্তর পশ্চিম রেল বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, “যাত্রীদের সুবিধার্থে রেল বোর্ড উদয়পুর সিটি-আসারওয়া (আহমেদাবাদ) বন্দে ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে।” রেলের আশা, এই পরিষেবা চালু হলে দুই রাজ্যের মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে এবং আঞ্চলিক অর্থনীতিতেও গতি আসবে। পাশাপাশি যাত্রীরা পাবেন দ্রুত, আরামদায়ক ও প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা।

তবে একই সঙ্গে জানানো হয়েছে, চলতি সপ্তাহ থেকেই দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা বন্ধ রাখা হবে। উদয়পুর সিটি-আগ্রা ক্যান্টনমেন্ট-উদয়পুর সিটি (ট্রেন নম্বর ২০৯৮১/৮২) বন্দে ভারত এক্সপ্রেস ১৫ ফেব্রুয়ারি থেকে আর চলবে না। আর উদয়পুর সিটি-জয়পুর-উদয়পুর সিটি (ট্রেন নম্বর ২০৯৭৯/৮০) বন্দে ভারত এক্সপ্রেস ১৪ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে।

নতুন উদয়পুর সিটি-আসারওয়া (আহমেদাবাদ) বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নম্বর ২৬৯৬৩) মঙ্গলবার বাদে সপ্তাহে ছয় দিন চলবে। এটি উদয়পুর সিটি থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছেড়ে সকাল ১০টা ২৫ মিনিটে আসারওয়ায় পৌঁছবে। ফেরার পথে ২৬৯৬৪ নম্বর ট্রেনটি আসারওয়া থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে রওনা দিয়ে রাত ১০টায় উদয়পুর সিটিতে পৌঁছবে। উত্তর পশ্চিম রেল সূত্রে জানা গেছে, ট্রেনটি জাওয়ার, দুঙ্গারপুর এবং হিম্মতনগর স্টেশনে থামবে। এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার।


```