Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Vande Bharat: ভাড়ায় রাজধানীকেও ছাপাল! প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কেন এত ব্যয়বহুল, জানাল রেল

দীর্ঘ দূরত্বের রাতের যাত্রায় এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে ভারতীয় রেল। খুব শিগগিরই নামছে  বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper Express)। চেয়ার-কার বন্দে ভারতের সাফল্যের পর এই স্লিপার সংস্করণকে স্পষ্টভাবেই ‘প্রিমিয়াম’ শ্রেণিতে রেখেছে রেল। (Vande Bharat Sleeper fare) নতুন ভাড়া কাঠামো ও বুকিং নিয়ম প্রকাশ হতেই পরিষ্কার—অনেক রুটে ভাড়ার নিরিখে এটি রাজধানী এক্সপ্রেসকেও (Rajdhani Express) ছাড়িয়ে যাবে।

Vande Bharat: ভাড়ায় রাজধানীকেও ছাপাল! প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কেন এত ব্যয়বহুল, জানাল রেল

বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper Express)।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 12 January 2026 13:14

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দূরত্বের রাতের যাত্রায় এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে ভারতীয় রেল। খুব শিগগিরই নামছে  বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper Express)। চেয়ার-কার বন্দে ভারতের সাফল্যের পর এই স্লিপার সংস্করণকে স্পষ্টভাবেই ‘প্রিমিয়াম’ শ্রেণিতে রেখেছে রেল। (Vande Bharat Sleeper fare) নতুন ভাড়া কাঠামো ও বুকিং নিয়ম প্রকাশ হতেই পরিষ্কার—অনেক রুটে ভাড়ার নিরিখে এটি রাজধানী এক্সপ্রেসকেও (Rajdhani Express) ছাড়িয়ে যাবে।

ভাড়া কাঠামো কীভাবে ঠিক হল (Vande Bharat Sleeper fare)

রেল জানিয়েছে, বন্দে ভারত স্লিপারের ক্ষেত্রে ন্যূনতম ৪০০ কিলোমিটারের জন্য ভাড়া দিতেই হবে—যাত্রী তার কম দূরত্বে গেলেও তাঁকে ওই বেস ফেয়ার বা ভাড়া দিতে হবে। অর্থাৎ, এটাই প্রবেশমূল্য।

বেস ভাড়া (GST ছাড়াই):
AC ৩-টিয়ার: কিমি প্রতি ২.৪ টাকা
AC ২-টিয়ার: কিমি প্রতি ৩.১ টাকা
AC ফার্স্ট ক্লাস: কিমি প্রতি ৩.৮ টাকা

ন্যূনতম ভাড়া (৪০০ কিমি পর্যন্ত):
AC ৩-টিয়ার: ৯৬০ টাকা
AC ২-টিয়ার: ১,২৪০ টাকা
AC ফার্স্ট ক্লাস: ১,৫২০ টাকা
(GST আলাদা)

দূরত্ব যত বাড়বে, ভাড়াও তত বাড়বে। দীর্ঘ রুটে তাই রাজধানীর তুলনায় এই ট্রেনের টিকিট দামি হওয়াই স্বাভাবিক।

বুকিংয়ে বড় বদল: আর নেই RAC, ওয়েটিং লিস্ট

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সংরক্ষণ নিয়মে। সেখানে স্পষ্ট ভাবে কতগুলি বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। এই ট্রেনে কোনও রিজার্ভেশন এগেন্স্ট ক্যানসেলেশন বা আরএসি (RAC) নেই। ওয়েটিং লিস্টও নেই। শুধু মাত্র শুধুমাত্র কনফার্মড টিকিট পাওয়া যাবে। অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ডের প্রথম দিনেই সব বার্থ ছাড়বে রেল।

সিনিয়র সিটিজেন, মহিলা, প্রতিবন্ধী যাত্রী (PwD) ও ডিউটি পাস—এই সীমিত কোটাগুলি থাকছে। তবে রেলের স্পষ্ট নির্দেশ, যে সব পাস বা কনসেশন পুরোপুরি রিইম্বার্সেবল নয়, সেগুলি এই ট্রেনে গ্রহণযোগ্য হবে না।

ডিজিটাল পেমেন্টে জোর

বুকিং ও ক্যানসেলেশন—দু’ক্ষেত্রেই ডিজিটাল পেমেন্টকে অগ্রাধিকার দিচ্ছে রেল। উদ্দেশ্য, ক্যানসেল করলে ২৪ ঘণ্টার মধ্যে রিফান্ড প্রক্রিয়া শুরু করা। কাউন্টার থেকেও ডিজিটাল পেমেন্টই পছন্দের মাধ্যম হবে।

লোয়ার বার্থ কারা পাবেন

শিশুসহ যাত্রী, ৬০ ঊর্ধ্ব পুরুষ ও ৪৫ ঊর্ধ্ব মহিলা যাত্রীদের ক্ষেত্রে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে লোয়ার বার্থ দেওয়ার চেষ্টা করবে, তবে তা সম্পূর্ণই প্রাপ্যতার ওপর নির্ভরশীল।

কী কী সুবিধা থাকছে

বন্দে ভারত স্লিপার সম্পূর্ণ আধুনিক ট্রেনসেট। এতে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বেশ কিছু সুবিধা থাকছে। 

পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কোচ
AC ফার্স্ট, ২-টিয়ার ও ৩-টিয়ার
সর্বোচ্চ গতি ১৮০ কিমি/ঘণ্টা (বর্তমান ট্র্যাকে সম্ভাব্য ১৩০ কিমি)
অটোমেটিক স্লাইডিং দরজা
আধুনিক টয়লেট, উন্নত সাসপেনশন
প্রতিটি বার্থে রিডিং লাইট ও চার্জিং পয়েন্ট
উন্নত নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা

প্রথম রুট: হাওড়া–গুয়াহাটি

প্রথম বন্দে ভারত স্লিপার চলবে হাওড়া ( Howrah) থেকে গুয়াহাটি (Guwahati) তথা কামাখ্যা পর্যন্ত। যাত্রাপথের দৈর্ঘ্য প্রায় ১,০০০ কিলোমিটার। রাতের ট্রেন নির্ভর এই রুটে সময় সাশ্রয়ই হবে বড় সুবিধা। ভবিষ্যতে ধাপে ধাপে আরও দীর্ঘ রুটে এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

সাধারণ স্লিপার ট্রেনের থেকে পার্থক্য কোথায়

প্রচলিত স্লিপার ট্রেনে ন্যূনতম দূরত্ব ভাড়া নেই, কিমি-পিছু ভাড়া কম, RAC ও ওয়েটিং লিস্টে আসন পূর্ণ করা হয়। সেখানে বন্দে ভারত স্লিপার প্রতিটি বার্থকে প্রিমিয়াম ইনভেন্টরি হিসেবে ধরে—গতি, আধুনিকতা ও নির্ভরযোগ্য যাত্রাই তার মূল ইউএসপি।


```