Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উত্তরপ্রদেশে বন্দে ভারতে ছোড়া হল পাথর, ভাঙল কাচ, ওই ট্রেনেই ছিলেন মোহন ভাগবত

লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে করে মেরঠে ফিরছিলেন তিনি।

উত্তরপ্রদেশে বন্দে ভারতে ছোড়া হল পাথর, ভাঙল কাচ, ওই ট্রেনেই ছিলেন মোহন ভাগবত

মোহন ভাগবত

গার্গী দাস

শেষ আপডেট: 20 February 2026 11:05

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের হারদৌই জেলায় পাথর ছোড়া হল বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। সেই ট্রেনেই ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তাঁর শরীরে কোনও আঘাত লাগেনি।

লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে করে মেরঠে ফিরছিলেন তিনি। হারদৌই জেলার কাউধা গ্রামের কাছে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। সি-৪ কোচের একটি জানলার কাচ ভেঙে যায়।

রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়। ভাগবত রাত ৯টা নাগাদ মেরঠ স্টেশনে নামেন কড়া নিরাপত্তার মধ্যে। সেখান থেকে শতাব্দী নগরের মাধব কুঞ্জে যান, রাতে সেখানেই থাকেন। আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি দু’দিনের সংলাপ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। ক্রীড়াবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন সেখানে।

আরপিএফের তদন্ত শুরু

ঘটনার তদন্ত শুরু করেছে রেল সুরক্ষা বাহিনী (RPF)। মেরঠে একটি বিশেষ দল পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। কীভাবে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

অন্যত্রও বন্দে ভারতে বিপত্তি

এর আগে ৯ ফেব্রুয়ারি মুম্বই-গোয়া রুটে বন্দে ভারত ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। মহারাষ্ট্রের কুডাল ও সিন্ধুদুর্গ স্টেশনের মাঝামাঝি লাইনে উঠে আসা গবাদি পশুর সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। এতে ওভারহেড ইকুইপমেন্ট ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় তিন ঘণ্টা রেল পরিষেবা ব্যাহত থাকে।

হারদৌইয়ের ঘটনায় যদিও বড়সড় বিপত্তি এড়ানো গেছে। কিন্তু প্রশ্ন উঠছে ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঘিরে। কেন এমন ঘটনা হল, তা জানা গেলে উত্তর খানিকটা পরিষ্কার হবে।


```