Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

'বাইরে গিয়ে কাজ করা যাবে না' কথা না শোনায় ভাইঝির সঙ্গে চুলোচুলি, কামড়ে দিলেন পিসি, ভাইরাল ভিডিও

উত্তরাখণ্ডের রুদ্রপুরের এক পারিবারিক ঝামেলা ভাইরাল হয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। রাস্তায় চুল টানাটানি থেকে শুরু করে কামড়, বাদ পড়ল না কিছুই। 

'বাইরে গিয়ে কাজ করা যাবে না' কথা না শোনায় ভাইঝির সঙ্গে চুলোচুলি, কামড়ে দিলেন পিসি, ভাইরাল ভিডিও

মারামারির সেই মুহূর্ত

পৃথা ঘোষ

শেষ আপডেট: 16 September 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের রুদ্রপুরের এক পারিবারিক ঝামেলা ভাইরাল হয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। রাস্তায় চুল টানাটানি থেকে শুরু করে কামড়, বাদ পড়ল না কিছুই। পিসি ও ভাইঝির এই চুলোচুলির ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছে নেটপাড়া। উস্কে দিয়েছে মেয়েদের স্বাধীনতা নিয়ে একাধিক প্রশ্নও।

ঘটনাটি ঘটেছে উধম সিং নগরের রুদ্রপুরে। ভিডিওতে দেখা যায়, পিসি ও ভাইঝি রাস্তায় দাঁড়িয়ে তুমুল তর্কে জড়িয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই সেই ঝগড়া হাতাহাতিতে গড়ায়। প্রথমে পিসি ভাইঝিকে চড় মারেন, তারপরে ভাইঝিও পাল্টা প্রতিক্রিয়া দেখান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ভাইঝির হাত মুখে নিয়ে জোরে কামড়ে দেন পিসি।

পরে ওই তরুণী রামপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তাঁর পিসি ছোটবেলায়, নাবালিকা বয়স থেকেই তাঁকে দিয়ে সমস্ত ঘরের কাজ করাতেন। এখন তিনি বড় হয়েছেন এবং দুই ছোট বোনকে দেখাশোনার দায়িত্ব নিতে হয়। সংসারের খরচ সামলাতে বাইরে কাজ করতে হচ্ছে তাঁকে। কিন্তু এই স্বাধীনতা মেনে নিতে পারছিলেন না পিসি। সেই বিরোধ থেকেই সংঘর্ষ শুরু হয়েছিল বলে দাবি করেন তরুণী।

অভিযোগপত্রে তিনি পিসিকে “দত্তক পিসি” বলে উল্লেখ করেছেন। পুলিশের কাছে তিনি জানান, দীর্ঘদিন ধরেই বাইরে কাজ করা নিয়ে তাঁদের মধ্যে টানাপড়েন চলছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রামপুরা থানার এক পুলিশ আধিকারিক নিশ্চিত করেছেন যে অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এবং ঘটনার কথা ভাইরাল হয়ে পড়ায় শুরু হয়েছে নানা বিতর্ক। এখনও মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে এতরকম বাধা অতিক্রম করতে হয়, তাও নিজের বাড়ি থেকেই সেই দৃষ্টান্ত নিয়ে মুখ খুলেছেন অনেকেই। বিয়ের পর সেই সমস্যা বেড়ে যায় দ্বিগুণ, এমন মন্তব্যও উঠে এসেছে নেটপাড়ায়।


```