স্থানীয় বাসিন্দা এবং প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, সন্তান না হওয়ায় তাঁদের পরিবারে এ নিয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 August 2025 18:53
দ্য ওয়াল ব্যুরো: স্বামী-স্ত্রীর মধ্যে প্রবল কথাকাটি শুরু হয়েছিল। যা পরে হাতাহাতিতে পৌঁছয়। তারপরই স্বামীর যৌনাঙ্গ কেটে দেন মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জগদীশপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, শনিবার (৯ আগস্ট) রাতে ফসনগঞ্জ কাচনাও গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তির নাম আনসার আহমদ (৩৮)। অভিযুক্ত তাঁর দ্বিতীয় স্ত্রী নাজনিন বানো। ওইদিন তাঁর সঙ্গেই ঝামেলায় জড়িয়ে পড়েন আনসার। ঝগড়ার মাঝে নাজনিন ধারাল ছুরি নিয়ে তাঁর ওপর হামলা চালান এবং যৌনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ।
আনসারের দু’টি বিয়ে ছিল। প্রথম স্ত্রীর নাম সাবেজুল, দ্বিতীয় স্ত্রী নাজনিন বানো। তবে কোনও পক্ষেই তাঁর কোনও সন্তান ছিল না। স্থানীয় বাসিন্দা এবং প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, তাঁদের পরিবারে এই বিষয়টি নিয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত।
গুরুতর জখম অবস্থায় আনসারকে প্রথমে জগদীশপুরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রায়বরেলির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (AIIMS) রেফার করা হয়।
জগদীশপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই এই বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছেন তাঁরা। অভিযুক্ত নাজনিন বানোকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।
কী নিয়ে প্রতিদিনের ঝগড়া চরমে উঠল, হঠাৎ স্বামীকে আঘাত করে বসলেন কেন নাজনিন, সেই সময় বাড়ির বাকিদের কোথায় ছিলেন – নানারকম প্রশ্ন উঠে আসছে তদন্ত চলাকালীন। নাজনিনের মানসিক পরিস্থিতি কোন পর্যায়ে, তিনি অবসাদে ভুগছিলেন কিনা, তাও বিস্তারিত খতিয়ে দেখছেন তদন্তকারীরা।