Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'নোরা ফাতেহি' হতে হবে! স্ত্রীকে অভুক্ত রেখে গর্ভপাত করানোর অভিযোগ যুবকের বিরুদ্ধে

অন্য মেয়েদের প্রতি স্বামীর অস্বাভাবিক আকর্ষণ রয়েছে। সামাজিক মাধ্যমে আপত্তিকর ছবি-ভিডিও দেখতেন তিনি। এমনকী, গর্ভবতী হওয়ার পর গোপনে গর্ভপাতের ওষুধও খাওয়ানো হয়েছিল তাঁকে।

'নোরা ফাতেহি' হতে হবে! স্ত্রীকে অভুক্ত রেখে গর্ভপাত করানোর অভিযোগ যুবকের বিরুদ্ধে

নোরা ফাতেহি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 August 2025 09:28

দ্য ওয়াল ব্যুরো: গাজিয়াবাদের (Gaziabad) এক গৃহবধূর (Housewife) চাঞ্চল্যকর অভিযোগ। স্বামী নাকি তাঁকে 'নোরা ফাতেহি' (Nora Fatehi) হতে চাপ দিতেন! আর তার জন্য তাঁকে জোর করে ব্যায়াম করানো হত এবং খেতে পর্যন্ত দেওয়া হত না। মহিলার স্বামী স্থানীয় সরকারি স্কুলের একজন শিক্ষক।

মুরাদনগর থানায় দায়ের করা অভিযোগপত্রে মহিলা জানিয়েছেন, গত ৬ মার্চ ২০২৫ সালে মীরটের বাসিন্দা শিবম উজ্জ্বল নামে ওই শিক্ষকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শারীরিক গড়ন নিয়ে কটুক্তি শুরু হয়। অভিযোগ, তাঁকে বারবার বলা হত - নোরা ফাতেহির মতো আকর্ষণীয় নন তিনি। তাঁকে অভিনেত্রীর মতো হতে হবে।

অভিযোগে আরও বলা হয়েছে, অন্য মেয়েদের প্রতি স্বামীর অস্বাভাবিক আকর্ষণ রয়েছে। সামাজিক মাধ্যমে আপত্তিকর ছবি-ভিডিও দেখতেন তিনি। এমনকী, গর্ভবতী হওয়ার পর গোপনে গর্ভপাতের ওষুধও খাওয়ানো হয়েছিল তাঁকে।

শুধু স্বামী নন, শ্বশুরবাড়ির পক্ষ থেকেও নানাভাবে হেনস্থার অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, বিয়ের সময় ১৬ লক্ষ টাকার সোনা, ২৪ লক্ষ টাকার মাহিন্দ্রা স্করপিও এবং নগদ ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। মোট খরচ হয়েছিল প্রায় ৭৬ লক্ষ টাকা। তবুও পণের দাবি মেটেনি বলে শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে।

ঘটনার পর গাজিয়াবাদ পুলিশ মহিলার স্বামী, শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা রুজু করেছে। তদন্ত শুরু হয়েছে।


```