Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

উত্তরপ্রদেশে শিক্ষা দফতরের অনলাইন মিটিংয়ে চলল পর্ন ভিডিও! নেপথ্যে কারা, উত্তর অজানা

কর্মকর্তাদের বক্তব্য, সভায় ‘জেসন জুনিয়র’ নাম ব্যবহারকারী এক ব্যক্তি স্ক্রিন শেয়ারের মাধ্যমে পর্নোগ্রাফিক ভিডিও চালিয়ে দেন। 

উত্তরপ্রদেশে শিক্ষা দফতরের অনলাইন মিটিংয়ে চলল পর্ন ভিডিও! নেপথ্যে কারা, উত্তর অজানা

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 August 2025 19:32

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মহারাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনলাইন সর্বজনীন শিক্ষা সভায় (Education Dept Online Meeting) বড়সড় বিশৃঙ্খলা। জেলার শিক্ষা-সংক্রান্ত সমস্যার সরাসরি সমাধানের উদ্দেশে হওয়া এই সভা আচমকাই বিঘ্নিত হয়, যখন এক অংশগ্রহণকারী নিজের স্ক্রিন শেয়ার করে অশ্লীল ভিডিও (Porn Video) চালিয়ে দেন। একই সঙ্গে আরেকজন অংশগ্রহণকারী অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ।

জেলা শাসক সন্তোষ কুমার শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মৌলিক শিক্ষা আধিকারিক, ব্লক শিক্ষা আধিকারিক, প্রধান শিক্ষক, সরকারি শিক্ষক এবং সাধারণ মানুষ।

কর্মকর্তাদের বক্তব্য, সভায় ‘জেসন জুনিয়র’ নাম ব্যবহারকারী এক ব্যক্তি স্ক্রিন শেয়ারের মাধ্যমে পর্নোগ্রাফিক ভিডিও চালিয়ে দেন। এর পরই বেশিরভাগ আধিকারিক সভা থেকে বেরিয়ে যান। অভিযোগ, ‘অর্জুন’ নামে লগ-ইন করা আরেকজন অংশগ্রহণকারী অশালীন মন্তব্য করেন।

ঘটনার পর সদর কোটওয়ালি থানায় মৌলিক শিক্ষা আধিকারিক ঋদ্ধি পাণ্ডে ও ফারেন্দার ব্লক শিক্ষা আধিকারিক সুদামা প্রসাদের পক্ষ থেকে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

সদর কোটওয়ালি থানার ওসি সত্যেন্দ্র রাই জানিয়েছেন, সাইবার পুলিশের সহায়তায় অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে। প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


```