Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

উত্তরপ্রদেশ বিধানসভার ভিতরে পান মশলার থুতু, বিধায়কদের সতর্ক করলেন স্পিকার

বিধানসভায় ঢোকার মুখে নিজের চোখে সেই প্রমাণও হাতেনাতে ধরে ফেলেন সতীশ মাহানা।

উত্তরপ্রদেশ বিধানসভার ভিতরে পান মশলার থুতু, বিধায়কদের সতর্ক করলেন স্পিকার

বিধানসভার ভিতরেই এক বিধায়ক পান মশলা খেয়ে থুতু ফেলেন।

শেষ আপডেট: 4 March 2025 14:41

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশ বিধানসভায় মঙ্গলবার অধিবেশন শুরুর আগে বিধায়কদের আচরণবিধি, ভদ্রতা-সভ্যতা ও স্বচ্ছতার হিতোপদেশ দিলেন স্পিকার সতীশ মাহানা। না, কোনও সরকারি কর্মসূচির অঙ্গ হিসেবে নয়। স্কুলপাঠ্যে স্বাস্থ্যবইয়ে যা পড়ানো হয়, এদিন স্পিকার সেই পাঠই দিলেন হোমড়াচোমড়া শাসক-বিরোধী বিধায়কদের। কারণ, বিধানসভার ভিতরেই এক বিধায়ক পান মশলা খেয়ে থুতু ফেলেন। যা নিয়ে স্পিকার সকলকে একহাত নিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ না করা নিয়ে সাবধান করে দেন।

এদিন সকালেই স্পিকারের কাছে খবর আসে যে, এক বিধায়ক বিধানসভা হলের ভিতরেই পান মশলা খেয়ে থুতু ফেলেছেন। বিধানসভায় ঢোকার মুখে নিজের চোখে সেই প্রমাণও হাতেনাতে ধরে ফেলেন সতীশ মাহানা। তিনি বিধায়কদের বলেন, তিনি নিজে ওই এলাকা সাফ করে এসেছেন। সভার কাজ শুরুর আগেই এ নিয়ে বিধায়কদের সতর্ক করে দেন তিনি।

স্পিকার আরও বলেন, কে এই কাজ করেছেন, তা তিনি একটি ভিডিওর মাধ্যমে দেখেওছেন। কিন্তু, ওই বিধায়কের নাম ও ভাবমূর্তি খারাপ হবে ভেবে তাঁর নাম প্রকাশ করছেন না। বিধানসভার বাইরেও বিধায়ক হাসির পাত্র হবেন বলে তাঁর নাম গোপন রাখার সিদ্ধান্ত নেন মাহানা। তবে স্পষ্ট ভাষায় সকলের উদ্দেশে এ ধরনের কাজ থেকে বিরত থাকার সতর্কতা জারি করেন। তিনি বলেন, আজ সকালে আমি খবর পাই যে, আমাদেরই এক বিধায়ক বিধানসভার হলের ভিতরে পান মশলার থুতু ফেলেছেন।

স্পিকারের ভাষায়, সে কারণে আমি সেই জায়গাটি নিজে পরিষ্কার করে এসেছি। ভিডিওতে আমি ওই বিধায়ককেও দেখেছি। কিন্তু, আমি চাই না, এনিয়ে তিনি সকলের কাছে অপদস্থ হন। তাই আমি কারও নাম জানাচ্ছি না। আমি সকল সদস্যের কাছে আবেদন করছি, আপনারা যদি কাউকে এরকম কাজ করতে দেখেন তাহলে আপনারাই তাঁকে বাধা দেবেন। এই বিধানসভাকে পরিচ্ছন্ন রাখা আপনাদের দায়িত্ব ও কর্তব্য। যে এই কাজ করেছেন তিনি যদি আমার কাছে এসে বলেন যে, ঠিক কাজ করেননি। তাহলে ভাল, নয়তো আমাকে তাঁকে ডেকে পাঠাতে হবে বলে সাবধান করেন স্পিকার।


```